হাওড়া , ১৩ সেপ্টেম্বর:- কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জাপানি গেট থেকে কাটলিয়া অবধি মহামিছিল হল মন্ত্রী তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। প্রতিবাদ মিছিল কার্যত এদিন জনজোয়ারের চেহারা নেয়। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন কোভিড পরিস্থিতিতে সংক্রমণের কারণে তৃণমূলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে তাদের সাহায্য করছিল। কোনওরকম রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস এই সময় নেয়নি। যদিও রাজ্যের কিছু বিরোধী রাজনৈতিক দল এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যে অশান্তি পাকানোর চক্রান্ত করেছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই চক্রান্তের প্রতিবাদ জানাতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এই প্রতিবাদ মিছিল করেছি।
Related Articles
১৯ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলল চন্দননগরের গোন্দোলপাড়া জুট মিল।
প্রদীপ বসু, ১ আগস্ট:- ১৯ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। অনেক টালবাহানার পর, অনেক মিটিং মিছিল, ত্রিপাক্ষিক বৈঠকের পর আজ মঙ্গলবার থেকে খুলে গেল বন্ধ মিলের গেট। এর আগে দীর্ঘদিন এই মিল বন্ধ হয়েছিল। আবার খুলেও ছিল। কিন্তু বেশিদিন টেকেনি। এই জুটমিল আবার বন্ধ হয়ে গিয়েছিল। শ্রমিকেরা আওয়াজ তুলেছিল চার […]
ফুটবলাররা যাতে গোল মিস না করে সেটাই ভাবাচ্ছে আলেজান্দ্র কে –
অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ডিসেম্বর:- ফুটবলাররা যাতে গোল মিস না করে সেটাই ভাবাচ্ছে আলেজান্দ্র কে -এখনো আই লিগে জয়ের দেখা নেই । দুই ম্যাচ খেলে ভালো ফুটবল ও উপহার দিতে পারে নি ইস্টবেঙ্গল। শতবর্ষে আইলিগে আসছে না টা ধরে নিয়েছে লাল হলুদ সমর্থক রা তবে তাঁদের আস্বস্ত করছেন লাল হলুদের স্পেনীশ কোচ । মনিপুর এ নেরোক এফ […]
মার্কিন মুলুকে বন্ধ বস্টন ম্যারাথন, ১২৪ বছরের প্রতিযোগিতায় করোনার কোপ।
স্পোর্টস ডেস্ক , ২৯ মে:- স্প্যানিশ ফ্লু, দুদুটি বিশ্বযুদ্ধ ও ভয়ঙ্কর অগ্নুৎপাতের মতো ভয়ঙ্কর পরিস্থিতিকে জয় করেও অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতাতেও এবার করোনার ছায়া। করোনার করাল গ্রাসের কোপে পড়ে ১২৪ বছরে এই প্রথমবার বাতিল করে দেওয়া হল ঐতিহাসিক বস্টন ম্যারাথন। চলতি বছরের ২০ এপ্রিল মার্কিন মুলুকে শুরু হওয়ার কথা ছিল বস্টন ম্যারাথন। কিন্তু আমেরিকায় অব্যাহত […]







