কলকাতা , ১০ সেপ্টেম্বর:- ভবিষ্যতে আম্ফান এর মতো প্রাকৃতিক বিপর্যয় জীবন ও সম্পদহানি এড়াতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকার উপকূলবর্তী এলাকায় আরো প্রায় তিনশটি স্কুলকে সাইক্লোন শেল্টারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। উপকূলের ১০ কিলোমিটারের মধ্যে এ ধরনের স্কুল গুলিকে চিহ্নিত করতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরকে অনুরোধ করেছে। নবান্ন সূত্রে খবর জাতীয় ঘূর্ণিঝড় ঝুঁকি প্রশমন প্রকল্প অধিকরণ- এন ডি এম এ ভবিষ্যতে সামুদ্রিক ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকারকে ২৯২ টি উপকূলীয় এলাকার স্কুল কে মজবুত পরিকাঠামো সহ ঘূর্ণিঝড় আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে বলেছে।এর প্রেক্ষিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা সচিব উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে এই ধরনের স্কুলের তালিকা চেয়ে উচ্চশিক্ষা দপ্তরের সচিবকে চিঠি লিখেছেন।
Related Articles
করোনা নিয়ে আগাম সতর্কতা চুঁচুড়া সদর হাসপাতালে করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড।
হুগলি, ১০ মার্চ :- করোনা নিয়ে আগাম সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)-এর সাথে পরামর্শ নিয়ে জেলায় জেলায় আগাম সতর্কতা স্বরূপ ব্যাবস্থা নেওয়া চলছে। সেইমত চুঁচুড়া সদর হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যাবস্থা করার কাজ শুরু হলো। জেলায় চুঁচুড়া সদর হাসপাতালের পাশাপাশি করোনার জন্য আলাদা আইসোলেসন ওয়ার্ড হচ্ছে আরামবাগ মহকুমা […]
পুলিশের জন্য হোমিওপ্যাথি ওষুধ।
চিরঞ্জিত ঘোষ,১৮ মে:- হোমিওপ্যাথি এসোসিয়েশন অফ ইন্ডিয়ার উদ্যোগে আজ ডানকুনি থানার পুলিশ কর্মীদের ইমিউনিটি পাওয়ার বাড়াবার ওষুধ আর্সেনিক আলবাম 30 তাদের হাতে কিছু ওষুধ তুলে দিলেন ডাক্তার বাবুরা। তারা জানালেন এই মহামারীর সময়ের পুলিশ কর্মীরা যেভাবে নিজেদের প্রানের বাজি রেখে লড়াই করছেন তাতে তাদের কুর্নিশ জানাই এই সময় তাদের শরীরে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা […]
এন,আর,সির অশান্তির আবহে প্রাক বড়দিনে শান্তির বার্তা ব্যান্ডেল চার্চ এর ফাদারের।
হুগলি,২৩ ডিসেম্বর:- যীশু এসেছেন সেবা করতে, সেবা পেতে আসেননি। এরকম একটা চিন্তাধারনা নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে দেশে শান্তি আসবে। বর্তমান এনআরসি প্রবাহে মত ব্যান্ডেল চার্চের ফাদার ফ্রান্সিসের। প্রসঙ্গত এনআরসি নিয়ে সারা দেশ বর্তমানে উত্তাল। ইতিমধ্যে উত্তরপ্রদেশে এনআরসি, সিএএ-এর বলি হয়েছে মোট ১৭জন। সেই আবহে এনআরসির হিংসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ ব্যান্ডেল […]






