কলকাতা , ১০ সেপ্টেম্বর:- ভবিষ্যতে আম্ফান এর মতো প্রাকৃতিক বিপর্যয় জীবন ও সম্পদহানি এড়াতে কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকার উপকূলবর্তী এলাকায় আরো প্রায় তিনশটি স্কুলকে সাইক্লোন শেল্টারে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। উপকূলের ১০ কিলোমিটারের মধ্যে এ ধরনের স্কুল গুলিকে চিহ্নিত করতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরকে অনুরোধ করেছে। নবান্ন সূত্রে খবর জাতীয় ঘূর্ণিঝড় ঝুঁকি প্রশমন প্রকল্প অধিকরণ- এন ডি এম এ ভবিষ্যতে সামুদ্রিক ঘূর্ণিঝড় মোকাবিলায় রাজ্য সরকারকে ২৯২ টি উপকূলীয় এলাকার স্কুল কে মজবুত পরিকাঠামো সহ ঘূর্ণিঝড় আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে বলেছে।এর প্রেক্ষিতে রাজ্যের বিপর্যয় মোকাবিলা সচিব উপকূলবর্তী উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে এই ধরনের স্কুলের তালিকা চেয়ে উচ্চশিক্ষা দপ্তরের সচিবকে চিঠি লিখেছেন।
Related Articles
হাওড়ায় বহুতলে আগুন।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- হাওড়ার শিবপুরের শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ স্কুল সংলগ্ন একটি বহুতল আবাসনে আগুন। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কলেজ ঘাট ব্লেডের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, ৭৮/৮ কলেজ ঘাট রোডের অভিষেক আবাসনে সিঁড়ির নিচে আগুন লাগে। অভিযোগ বৈদ্যুতিক সামগ্রী রক্ষণাবেক্ষণের অভাব ছিল ওই আবাসনে এমনই অভিযোগ দমকলের। Post Views: […]
ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক-বিরোধী চাপান উতরে উত্তপ্ত বিধানসভা।
কলকাতা, ২৭ জুলাই:- আশঙ্কা ছিলই। সেই মত পঞ্চায়েত ভোট ও ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক বিরোধী চাপান উতোরে উত্তপ্ত হয়ে উঠল রাজ্য বিধানসভার অধিবেশন।ভোট এবং ভোট পরবর্তী হিংসা ও নারী নির্যাতনের ঘটনাকে সামনে রেখে মঙ্গলবার বিরোধী বিজেপির আনা এক মুলতুবি প্রস্তাবের ওপর আলোচনার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের […]
দৃষ্টিহীনদের স্বেচ্ছায় রক্তদান শেওড়াফুলিতে।
প্রদীপ বসু ,৫ ফেব্রুয়ারি:- আমরা যদি রক্ত দিতে পারি তাহলে আপনারাও এগিয়ে আসুন রক্ত দিতে। রবিবার সমাজের সব শ্রেণির মানুষের জন্য এই বার্তা দিল শেওড়াফুলি হ্যান্ডিক্রাফট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন। শেওড়াফুলি নোনাডাঙ্গায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তারা। দৃষ্টি শক্তিহীন নারি পুরুষেরা মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করে মহতি উদ্যোগ গ্রহণ করল। তারাই পতাকা উত্তোলন ও সঙ্গীত পরিবেশন […]









