স্পোর্টস ডেস্ক , ১০ সেপ্টেম্বর:- করোনা মুক্ত হলেন চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চহার । তাঁর দ্বিতীয় করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে । ইতিমধ্যেই টিম হোটেলে ফিরেছেন তিনি । সব ঠিক থাকলে দলের অনুশীলনে খুব তাড়াতাড়ি যোগ দেবেন দীপক । এই বিষয়ে CSK CEO কে এস বিশ্বনাথন বলেছেন, “পরপর দু’টো টেস্ট নেগেটিভ আসার পর দীপক চহার টিমে ফিরেছেন । এবার BCCI – এর প্রোটোকল অনুযায়ী, দীপককে কার্ডিওভাসকুলার টেস্ট করাতে হবে । যেটাতে বোঝা যাবে উনি সুস্থ হয়ে উঠছেন কি না । এরপর আরও একবার করোনা পরীক্ষা হবে । রিপোর্ট নেগেটিভ এলে তবেই অনুশীলনে যোগ দিতে পারবেন । উল্লেখ্য দীপক চহার ও ঋতুরাজ গায়কোয়াড় সহ চেন্নাই সুপার কিংসের 12 জন সদস্য করোনায় আক্রান্ত হন। তবে দীপক চাহার সুস্থ হলেও এখনও করোনা মুক্ত নন ঋতুরাজ ।
Related Articles
রিষড়ায় বিজেপির মাস্ক বিলি।
হুগলি , ২১ মার্চ:- জনসাধারণ কে করোনা ভাইরাস থেকে সচেতন করতে পথে নামল রিষড়ার ভারতীয় জনতা পার্টি। করোনা নিয়ে আতঙ্কিত হবেন না সচেতনতার বার্তাদেন তারা। শনিবার করোনা মোকাবিলায় অভিনব কায়দায় বিলি করা হল কয়েশো মুখের মাক্স ও সচেতনতা মূলক লিফলেট । এলাকায় কয়েকশো জন সাধারণ কে মুখের মাক্স বিলি করা হয়। এই রোগ যাতে কিছুতেই […]
আইজলে নির্মীয়মান সেতু ভেঙে মৃত রাজ্যের ১৬ জন শ্রমিকের পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ আগস্ট:- মিজোরামের রাজধানী আইজলের কাছে বুধবার সকালে নির্মীয়মাণ রেল সেতু ভেঙে প্রাণ হারিয়েছেন রাজ্যের ২৪ শ্রমিক। পশ্চিমবঙ্গের মালদার রতুয়ার ১৬ জন রয়েছেন ওই তালিকায়। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাদের পরিবারকে দুলাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার জন্য রেলের কাছে দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। […]
টোল ফ্রি’ কর্মসূচি হাওড়াতেও।
হাওড়া , ১২ ডিসেম্বর:- কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কৃষকেরা। শনিবার শ্রমিক সংগঠনগুলির ডাকা ‘টোল ফ্রি’ কর্মসূচি পালন হল সারা দেশে। এদিন সকালে হাওড়ায় বিদ্যাসাগর সেতুতে পালন হয় এই কর্মসূচি। সিটু এবং আইএনটিইউসি যৌথভাবে পালন করে এই কর্মসূচি। যেহেতু শিল্পপতিদের হাতে টোলগুলি দিয়ে দেওয়া হচ্ছে সেই কারণে শনিবার সকালে কৃষক সংগঠনগুলি ‘টোল ফ্রি’ আন্দোলনে […]







