এই মুহূর্তে জেলা

একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ , বিক্ষোভ গ্ৰামবাসীদের।

হুগলি , ৯ সেপ্টেম্বর:- একশো দিনের কাজের দুর্নীতি ও স্বজন পোষনের অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সদস‍্য, সুপারভাইজার ও স্থানীয় তৃনমুল নেতাকে ঘিরে বিক্ষোভ গ্ৰামবাসীদের। ঘটনা সিঙ্গুরের মির্জাপুর -বাকিঁপুর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর মামুদপুর গ্ৰামে। গ্ৰামবাসীদের অভিযোগ, তৃনমূল নেতা ঘনিষ্ট লোকেদের কাজ না করিয়ে মাষ্টার রোলে নাম ঢুকিয়ে তাদের নামে টাকা ঢুকিয়ে দুর্নীতি করছে তৃনমুল নেতারা। পাশাপাশি একশো দিনের কাজে ১৮০ টাকা রোজের বদলে ১৩০ টাকা রোজ দেওয়া হয়েছে। সুপারভাইজার বুদ্ধদেব পাত্র গ্ৰামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়ে জানান, স্থানীয় তৃণমূল নেতাদের চাপে পরে অন‍্য লোকের নাম ঢোকানো হয়েছে, সে একশো দিনের কোন কাজ করেনি। এবং মাষ্টার রোলে ১৮০ টাকা রোজ হিসাব করে দেবার পরেও দেখছি ১৩০ টাকা রোজ হয়েছে। ঘটনায় পঞ্চায়েত প্রধান কিছু বলতে চান নি। স্থানীয় সদস‍্য সবিতা সাঁতরা জানান, গ্ৰামবাসীদের থেকে অভিযোগ শুনে সুপারভাইজার দের বলেছি যদি কিছু দুর্নীতি বা গন্ডোগোল করে থাকে তার হিসাব কাগজ বের করে দিতে হবে।

\https://youtu.be/_xfNjGvd0l8