পশ্চিম মেদিনীপুর,২৮ নভেম্বর:- প্রত্যাশা ছিলই । সেই মতো জয়ের ধারা অব্যাহত রাখল। প্রত্যাশা মতোই গেরুয়া শিবিরকে এক ধাক্কায় পিছনে ফেলে জয় ছিনিয়ে নিল খড়গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। ২০,৮১১ ভোটের ব্যবধানে বিরোধীদের পিছনে ফেলেছেন তিনি । গণনা শেষে তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট, বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং কংগ্রেস পেয়েছে ২২,৫৩০ ভোট । প্রথম রাউন্ডে সবাইকে অবাক করে সিপিএম-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও পরের রাউন্ড থেকেই পিছিয়ে পড়েন তারা। এগিয়ে যান বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা । কিন্তু পঞ্চম রাউন্ডের পর থেকে তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূলের প্রদীপবাবু । তারপর প্রতি রাউন্ডেই ব্যবধান বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলে তৃণমূল। দিলীপ ঘোষের গড়েই পদ্ম শিবিরকে চূর্ণ করে জয় পেল ঘাসফুল।পাশি জয়ের খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গায় সবুজ আবির খেলায় মেতে ওঠেন তৃণমূল কর্মীরা। সর্বত্র দলীয় পতাকা নিয়ে উল্লাস সহকারে মিছিল করেন কর্মী-সমর্থকরা । অবশ্য ফলপ্রকাশ নিয়ে এখনও মুখ খোলেননি রাজ্য বিজেপি নেতৃত্ব । ভোটে পরাজয়ের কারণ হিসাবে উঠে এসেছে গোষ্ঠী দ্বন্দের তত্ব। এমনকি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ওই খড়গপুর কেন্দ্রে গোঁজ প্রার্থী হিসাবে দাঁড়িয়ে ছিলেন দলেরই এক বিক্ষুব্ধ নেতা। সেই কারণে বিজেপি প্রার্থীর ভোট ভাগাভাগিতে অনেকটাই এগিয়ে গিয়েছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। বিক্ষুব্ধ বিজেপি প্রার্থী ভোট প্রচারে ওই কেন্দ্রের বিদায়ী বিধায়ক তথা বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে প্রচার করায় খড়গপুর কেন্দ্রের সাধারণ ভোটারদের সামনে প্রকাশ্যে চলে আসে বিজেপির গোষ্ঠী কোন্দলের চিত্র। আর তাতেই কিছুটা বেশ কিছুটা বাড়তি অক্সিজেন পেয়ে ভোটের ময়দানে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
Related Articles
সঙ্গীতশিল্পী ইমনের বাড়ির সরস্বতী পুজো।
হাওড়া, ২৬ জানুয়ারি:- বাগদেবীর আরাধনা হচ্ছে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তীর হাওড়ার লিলুয়ার বাড়িতেও। ঠাকুমার হাত ধরে যে পুজো শুরু হয়েছিল আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে, এরপর মা এবং তারপর ইমনের নিজের হাতেই সেই পুজো হয়ে আসছে। সকাল থেকেই পূজোর প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন শিল্পী। পাশাপাশি পরিজনদের সঙ্গে আজকের এই বিশেষ দিনে একত্রিত হয়ে মেতে উঠেছেন। Post […]
বোনের বাড়ি যাবার পথে সোনার হার ছিনতাই বৃদ্ধার।
হাওড়া, ৩০ মে:- বোনের বাড়ি যাওয়ার পথে ছিনতাই বৃদ্ধার সোনার হার। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মাজু এলাকায়। বৃহস্পতিবার সকাল ৬টা নাগাদ ওই ঘটনা ঘটে। চংগুরালি শেখপাড়ার বাসিন্দা বৃদ্ধা জোহরা বেগম বাগনানে তাঁর বোনের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে এদিন সকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎই দুই ব্যক্তি বাইকে করে এসে তাঁর পিছু নেন। তাঁকে […]
৪৮ ঘণ্টার মধ্যে ছিনতাই এর ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলো চন্ডীতলা থানা।
হুগলি, ২২ আগস্ট:- ৪৮ ঘন্টার মধ্যে হুগলির চন্ডিতলা থানার পুলিশ ছিনতাই এর ঘটনায় অভিযুক্ত শিবু দেবনাথকে গ্রেফতার করে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হল। গত ১৬ ই অগাস্ট চন্ডিতলা থানার শিয়াখালার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ঠিক বাড়ির সামনে থেকে টাকার ব্যাগ নিয়ে বাইকে চেপে চম্পট দেয়। এরপর গত ২০ তারিখে চন্ডিতলা […]









