হুগলি , ৪ সেপ্টেম্বর:- করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্ডীতলা থানার এক পুলিশ কর্মীর। মৃতের নাম সুকুমার মাঝি (৫৯)। চন্ডীতলা থানায় কনস্টেবল পদে বহাল ছিলেন তিনি। গত ২৭ আগস্ট থেকে ছুটি নিয়ে হাওড়ার উদয়নারায়নপুরের বাড়িতে ছিলেন।নিউমোনিয়া হওয়ায় গতকাল শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন। কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আজ শ্রমজীবী হাসপাতালে স্থানান্তরিত করার সময় সুকুমার বাবুর মৃত্যু হয়।
Related Articles
শিক্ষক দিবসে কৃতি শিক্ষকদের শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করবে রাজ্য।
কলকাতা, ৪ সেপ্টেম্বর:- রাজ্যে উৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মাস পয়লাতেই পুজো পদযাত্রার মধ্যে দিয়ে পুজোর সূচনা ঘোষনা করেছেন মুখ্যমন্ত্রী। উৎসবের আবহেই অবশ্য চলতি সপ্তাহে একাধিক কর্মসূচি রয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানের। আজ সোমবার শিক্ষক দিবস। প্রতিবছরের মতো এবারও শিক্ষক দিবসে রাজ্যের প্রতিবছরের মতো এবছরও রাজ্য সরকার শিক্ষক দিবসে রাজ্যের কৃতী শিক্ষকদের শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করবে। […]
করোনা বিধি মেনেই ২১ তম বর্ষে শ্রীরামপুরে বানার্জ্জী পরিবারে অন্নপূর্ণা পূজা।
হুগলি , ২০ এপ্রিল:- করোনা সংক্রমণ রোধ করে পৃথিবীকে সুস্থ্য ও স্বাভাবিক করার জন্য দেবী দুর্গা, শিব সহ লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতীকে অন্নপূর্ণা রুপে পুজা করল শ্রীরামপুর বাহির শ্রীরামপুরের বন্দ্যোপাধ্যায় পরিবার। এক চালার প্রতিমায় দেবী দুর্গা রয়েছেন তাঁর পরিবার নিয়ে। সেখানে অন্নপূর্নার দুই সহচর দেবী জয়া ,বিজয়া রয়েছেন। শিব ও শিবের অনুচর ভিঙ্গিকে দেবীর সামনে […]
সরকার ও আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের মধ্যে বৈঠকে মিলল না সমাধান সূত্র।
কলকাতা, ১১ এপ্রিল:- জনজাতি মর্যাদা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে কোনও সমাধান সূত্র মিলল না। পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতোর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করে। ৪৫ মিনিটের কিছু বেশি সময় ধরে বৈঠকের পর প্রতিনিধি দলের নেতা রাজেশ মাহাতো […]








