হাওড়া , ৩ সেপ্টেম্বর:- জগাছায় ছাঁট লোহা ব্যবসায়ীকে গুলি-কান্ডে মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হল শঙ্কর কর্মকার ও তন্ময় চক্রবর্তী ওরফে রিকু। পুলিশ জানিয়েছে এদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। এরা জেরায় অপরাধ কবুল করেছে। ঘটনার পর থেকেই এরা এলাকা থেকে পালায়। দীঘা, তমলুক সহ বিভিন্ন জায়গায় এরা কিছুদিন গা ঢাকা দিয়েছিল। ফের এলাকায় ফিরে আসে তারা। পুলিশ সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার এদের এলাকা থেকে গ্রেফতার করে। উদ্ধার করে আগ্নেয়াস্ত্র। শুক্রবার ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে।
Related Articles
পুজো নিয়ে সমন্বয় বৈঠক চন্দননগর পুলিশ কমিশনারের।
হুগলি, ৮ অক্টোবর:- দুর্গা পুজো নিয়ে সমন্বয় বৈঠক করল চন্দননগর পুলিশ। চন্দননগর পুলিশ কমিনারেটের সাতটি থানা এলাকায় দের হাজারের বেশি দুর্গ পুজো হয়। তার মধ্যে ৬৯ টি বড় বাজেটের। আজ চুঁচুড়া রবীন্দ্র ভবনে চুঁচুড়া চন্দননগর ও ভদ্রেশ্বর থানা এলাকার পুজো কমিটি গুলোকে নিয়ে বৈঠক হয়। আগামী মঙ্গলবার শ্রীরামপুর ও উত্তরপারায় দুটি পৃথক বৈঠক হবে। এদিনের […]
ডুমুরজলা বিজেপির সভায় জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ৩১ জানুয়ারি:- ডুমুরজলা বিজেপির সভায় জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা জাতীয় সঙ্গীতকে ভুলভাবে গেয়েছেন বলে বিতর্ক তৈরি হয়েছে। সভার শেষে বিজেপি নেতাদের একসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার একটি ভিডিও টুইটারে পোস্ট করেন অভিষেক। ওই ভিডিওতে জাতীয় সংগীতের একটি পংক্তি ভুলভাবে গাইতে শোনা […]
পৌড়ের অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা , বাড়ি , গাড়ি ভাঙচুর জাঙ্গিপাড়ায়।
হুগলি, ১১ ফেব্রুয়ারি:- জাঙ্গীপাড়ার মুন্ডলিকা পঞ্চায়েতের ভীতপুর পূর্বপাড়ায় প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা। বাড়ি গাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মুন্ডলিকার ভীতপুর পূর্বপাড়ার বাসিন্দা মর্শিদূল মোল্লার (৫৬) পরিবার আইএফএস সমর্থক। গ্রামেরই তৃনমূল কর্মিদের সঙ্গে তাদের গন্ডোগোল অনেক দিনের। মর্শিদূলের ভাই এর অভিযোগ গত বছর ডিসেম্বর মাসে সেই গন্ডোগোলের জেরে তাদের দোকান […]








