স্পোর্টস ডেস্ক , ২ সেপ্টেম্বর:- সুরেশ রায়নার দেশে ফিরে আসার কারণ নিয়ে শুরু হয় জোর জল্পনা। কখনও পিসেমশাইয়ের মৃত্যু, কখনও আবার হোটেলের রুম অপছন্দ– উঠে আসতে থাকে একের পর এক কারণ। অবশেষে মুখ খুললেন রায়না। তিনি বলেন, ‘‘যখন জৈব বলয় সুরক্ষিত নয়, তখন কেন ঝুঁকি নেব? আমার দু’টো ছোট সন্তান রয়েছে, বয়স্ক মা–বাবা রয়েছে। পরিবারের কাছে ফিরে আসাটাই তাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমার কাছে খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। চেন্নাই সুপার কিংসও (Chennai Super Kings) আমার কাছে পরিবারের মতো। কিন্তু দুবাইয়ে করোনা পরিস্থিতি মোটেই ভাল নয়, আর তাই সন্তানদের মুখ মনে পড়তেই ফিরে আসার সিদ্ধান্ত নিই।’’ ধোনির সঙ্গে ঝামেলা প্রসঙ্গে রায়না বলেন, ‘‘মাহি ভাই আমার বড় দাদার মতো। এগুলো সবই রং চড়ানো গল্প।’’ এছাড়া তিনি এটাও জানান, আগামিদিনে পরিস্থিতির পরিবর্তন ঘটলে তিনি ফের দলের সঙ্গে যোগ দেবেন। তিনি জানান, ‘‘আমি চিরকাল চেন্নাইয়ের খেলোয়াড়। দুবাইয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটলে আমি ফিরতেও পারি। চেন্নাইয়ের জন্য আমার দরজা সবসময় খোলা।’’
Related Articles
সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ালেন বিধায়ক।
হাওড়া, ৩ সেপ্টেম্বর:- ছাত্রীটি মেধাবী। কিন্তু পারিবারিক অসচ্ছলতার কারণে সে কিছুতেই অনার্সে ভর্তি হতে পারছিল না। ভর্তির টাকা জোগাড় করতে না পেরে চিন্তায় পড়েছিল তার পরিবার। সেই খবর জানতে পেরেই এগিয়ে আসেন চিকিৎসক বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়। তিনি কলেজে ভর্তির পুরো টাকাই ওই ছাত্রীর হাতে তুলে দেন। এদিনই ওই ছাত্রী বাংলা অনার্স নিয়ে বেলুড়ের লালবাবা […]
বিভিন্ন দপ্তরের সমন্বয়ের লক্ষ্যে উইনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে সরকার।
কলকাতা , ২১ জুলাই:- রাজ্য সরকারের প্রস্তাবিত বিভিন্ন প্রকল্পের রূপায়নের বিভিন্ন স্তরে অগ্রগতি পর্যালোচনা করতে সংশ্লিষ্ট দপ্তর গুলির সুষ্ঠু সমন্বয় লক্ষ্যে ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। এশিয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় রাজ্যের অর্থ দপ্তরের কাজকর্মের সংস্কার কর্মসূচির অঙ্গ হিসেবে এটি চালু হচ্ছে। ইউনিফাইড প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলার জন্য অর্থ দপ্তর একটি দশ […]
দুয়ারে চিকিৎসক কর্মসূচিতে এবার জেলায় যাচ্ছে অন্যান্য মেডিকেল কলেজের চিকিৎসকরা।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- এসএসকেএম হাসপাতালের পর রাজ্য সরকারের ‘দুয়ারে চিকিৎসক’-কর্মসূচির আওতায় কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজের চিকিৎসক দল বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।ওই চিকিৎসক দলের সদস্যরা বিভিন্ন প্রত্যন্ত এলাকায় গিয়ে শিবির করে রোগী দেখবেন। স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গেছে আজ দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় যাবে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক দল। আগামী কাল তাঁরা সেখানে শিবির করে রোগী […]








