হুগলি,২ জানুয়ারি:- বার্ষিক পরীক্ষার পর আজ স্কুল খুলতেই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব অভিভাবকদের একাংশ সহ অন্যান্য শিক্ষিকারা। বিদ্যালয় থেকে বেড়িয়েই গেলো সহ শিক্ষিকারা। তাঁরা গেটের সামনে অবস্থানে বসলো। পড়াশুনোই হলো না পান্ডুয়ার রাধারানি গার্লস হাই স্কুলে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী সরকারকে নিয়ে অন্যান্য শিক্ষিকাদের প্রতিবাদ নতুন নয়। এর আগেও একাধিকবার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সরব হয়েছেন সহ শিক্ষিকারা।
সহ শিক্ষিকাদের পাশে থেকেছে একশ্রেণীর ছাত্রী ও অভিভাবকরা। কাবেরী দেবীকে প্রধান শিক্ষিকা হিসাবে মেনে নিতে চায়নি তারা। তাই বিগত দিনে নানা কারন দেখিয়ে তাঁরা আন্দোলনে সামিল হয়েছেন । ফাইনাল পরীক্ষার বেশকিছুদিন পর আজ নতুনবছরে স্কুল খোলে। কিন্তু অভিভাবক ও সহ শিক্ষিকারা যে তাঁদের দাবীতে অনড় তা আজ বোঝা গেলো প্রধান শিখিকা কাবেরী সরকারকে রিতিমত ক্লাস থেকে বের করে দিলো বলে অভিযোগ। সহ শিক্ষিকারাও বিদ্যালয়ের গেটের সামনে অবস্থানে বসলো। ঘটনার জেরে আজ কোন ক্লাসই হলো না। তবে নিজেদের মেয়েদের পড়াশুনার কথা চিন্তা করে এই অচলাবস্থার বিরুদ্ধে সরব হলো অভিভাবকদের একাংশ । এবিষয়ে প্রধান শিক্ষিকা কাবেরী সরকার বলেন আমি নিয়ম মেনেই স্কুলে এসেছি। কিন্তু আমাকে কিছু অভিভাবকরা ক্লাস করতে দেয়নি।Related Articles
টেস্ট জিতে সিরিজে সমতায় ফিরল ইংরেজরা।
স্পোর্টস ডেস্ক , ২১ জুলাই:- ওল্ড ট্র্যাফোর্ডে ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংরেজরা। ম্যাচের শেষ দিনে ১১৩ রানে টেস্ট জিতে নিল ইংল্যান্ড। ব্যাটে-বলে অবিশ্বাস্য খেলা উপহার দিল জো রুট অ্যান্ড কোম্পানি। প্রথম ইনিংসে বেন স্টোক ও সিবলের ব্যাটে ভর করে ৪৩৯ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ফলোআন বাঁচালেও, মাত্র ২৮৭ রানেই গুটিয়ে যায় […]
ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে টেলিফোনে বাংলার শিক্ষা পরিষেবা চালু করতে চলেছে রাজ্য সরকার।
কলকাতা, ১৫ জানুয়ারি:- চলতি কোভিড় পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের অনলাইনে পড়াশুনায় সহায়তা করতে রাজ্য সরকার আরও এক দফায় টেলিফোনে বাংলার শিক্ষা পরিষেবা চালু করতে চলেছে। আগামী সোমবার থেকে এই পরিষেবা চালু হবে বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়ারা সকাল সাড়ে দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং নবম ও দশম শ্রেণীর ছাত্র […]
ক্যান্সারে আক্রান্তের বাড়িতে এসে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিলেন স্বাস্থ্য আধিকারিকেরা।
হাওড়া , ১৫ জানুয়ারি:- ক্যান্সারে আক্রান্ত প্রায় শয্যাশায়ী প্রৌঢ়ার বাড়ি এসে স্বাস্থ্যসাথী কার্ড তৈরি করে পরিবারের হাতে তুলে দিলেন হাওড়া পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। শুক্রবার হাওড়ার বালি এলাকার ধর্মতলা রোডের ঘটনা। ওই এলাকার স্থানীয় বাসিন্দা কুসুমলতা পরিদা বেশ কিছুদিন যাবৎ নানা অসুখে ভুগছেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। চিকিৎসা চলাকালীন সম্প্রতি তাঁর শরীরে ক্যান্সার […]







