পূর্ব মেদিনীপুর , ১ সেপ্টেম্বর:- মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল জলের তলায়। দুর্ভোগ এ রোগী ও রোগীর আত্মীয়রা। ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি হওয়ার ফলে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতাল ডুবল বৃষ্টির জলে। সদর জেলা হাসপাতালে বাইরের এক হাঁটু জল পেরিয়ে রোগীর পরিবার এবং রোগী নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের ভেতরে। একইভাবে বাইরের জল মেল মেডিকেলের ভিতর ঢুকে পড়েছে। ফলে জলের মধ্যেই বেড পেতে তার মধ্যেই রোগীকে রাখা হয়েছে। চিকিৎসকরা চিকিৎসা করছেন জলের মধ্যে দাঁড়িয়েই। হাসপাতালে রোগীদের খাবার তৈরি করার জায়গায় ভয়াবহ পরিস্থিতি। এক হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে রান্না চলছে রোগীদের। দীর্ঘদিন ধরে জেলা হাসপাতালে নূতন মেডিকেল কলেজের কাজ চলছে। বিভিন্ন জায়গায় ড্রেন আটকে কাজ চলছে। হলে বৃষ্টি হলেই ডুবছে জেলা সদর হাসপাতাল । দেখা নেই কোন হাসপাতাল আধিকারিকদের।
Related Articles
সব প্রস্তুতি থাকা স্বত্বেও পঞ্চম দফার ভোটেও পুরোপুরি এড়ানো গেলো না অশান্তি।
কলকাতা , ১৭ এপ্রিল:- সব রকমের প্রস্তুতি থাকা স্বত্তেও রাজ্যের পঞ্চম দফার ভোটের দিনে অশান্তি পুরোপুরি এড়ানো গেলনা। অন্যান্য দফার মতো এদফাতেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত নানা হিংসাত্মক ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের পঞ্চম দফার ভোট গ্রহণ পর্ব। বোমা, গুলি, ইটবৃষ্টি কিছুই বাদ যায়নি। এই পর্বে ৬ জেলায় মোট ৪৫ টি আসনে হবে ভোট […]
কাকার সম্পত্তি বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে দখলের অভিযোগ জাতীয় খেলোয়াড়ের বিরুদ্ধে।
সুদীপ দাস , ৩০ এপ্রিল:- বহিরাগত মস্তান এনে কাকা কাকিমার সম্পত্তি জোর করে দখল করতে গিয়ে পাড়ার লোকের তাড়া খেয়ে ছাদ থেকে লাফ দিয়ে পালাতে গিয়ে পাঁচিলের ওপর পড়ে গিয়ে মৃত্যু হয় এক দুষ্কৃতীর। পাড়ার লোকের অভিযোগ ওই বহিরাগতদেরকে জাতীয় মহিলা কাবাডি খেলোয়াড় পায়েল চৌধুরী ভাড়া করে এনেছিল। কাকা ও কাকী মাকে ভয় দেখানোর উদ্দেশ্যে […]
পানীয় জলের সঙ্কট নিয়ে পঞ্চায়েত অফিসে বিক্ষোভ হাওড়ায়
হাওড়া, ১৬ অক্টোবর:- হাওড়ার ডোমজুড়ের বাঁকড়া সহ বিস্তীর্ণ এলাকায় দীর্ঘদিন পানীয় জলের সঙ্কট দেখা দিয়েছে। পঞ্চায়েতকে এবিষয়ে বারবার জানিয়েও কোনও কাজ না হওয়ায় সোমবার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। এর জেরে ব্যাপক উত্তেজনা রয়েছে পঞ্চায়েত অফিসে। Post Views: 374









