তরুণ মুখোপাধ্যায় , ২৪ আগস্ট:- পরিবার সহায়তা প্রকল্পের এককালীন চল্লিশ হাজার টাকা মৃতের বিধবা স্ত্রীদের হাতে তুলে দেয়া হলো। আজ তৃণমূল পরিচালিত রিষড়া পৌরসভার ডক্টর নারায়ণ চন্দ্র ব্যানার্জি অধিবেশন কক্ষে এই সহায়তা চেক তুলে দিলেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। অনুষ্ঠানে বিজয়বাবু বলেন যে আজকে আমাদের সরকার যে মানুষের পাশে আছেন আমাদের দিদি যে গরীবদের পাশে আছেন তার নিদর্শন স্বরূপ এই চেক তাদের হাতে তুলে দেয়া হলো। বিপিএল তালিকাভুক্ত এইসব গরিব মানুষদের হাতে এককালীন চল্লিশ হাজার টাকা দেওয়ায় খুশি প্রাপকরা। তারা জানান এ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে গরিব মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন যেভাবে গরিব মানুষের কষ্ট অনুধাবন করছেন তা নজিরবিহীন। আমরা আশা করব আগামী দিনেও তার এই জনমুখি প্রকল্প গুলো চালু থাকবে। আজকের অনুষ্ঠানে বিজয় সাগর মিস্র ছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসক বোর্ডের মেম্বার ও প্রাক্তন উপপ্রধান জাহিদ হাসান খান, কো-অর্ডিনেটর মনোজ গোস্বামী, শুভজিৎ সরকার, মনোজ সাউ, অভিজিৎ দাস সহ অন্যান্য কো-অর্ডিনেটরবৃন্দ।
Related Articles
রাজ্যের পুলিশকে নিরাপত্তা দিতে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হাতা , খুন্তি নিয়ে হঠাৎ হাজির হাওড়া থানার সামনে।
হাওড়া , ৫ সেপ্টেম্বর:- পুলিশেরই ‘নিরাপত্তা’ নেই হাওড়ায়। তাই পুলিশকে নিরাপত্তা দিতে বিজেপি মহিলা মোর্চার কর্মীরা হাতা, খুন্তি নিয়ে পাহারা দিতে হাজির হয়ে গেলেন হাওড়া থানার সামনে। শনিবার দুপুরে এমনই এক অভিনব কর্মসূচি নেয় বিজেপি মহিলা মোর্চার কর্মীরা। পুলিশের নিরাপত্তায় এগিয়ে এলেন বিজেপি মহিলা মোর্চার কর্মীরা।অভিনব কায়দায় থানার সামনে পুলিশের নিরাপত্তা দিতে হাজির হন তাঁরা। […]
মার্কিন মুলুকে বন্ধ বস্টন ম্যারাথন, ১২৪ বছরের প্রতিযোগিতায় করোনার কোপ।
স্পোর্টস ডেস্ক , ২৯ মে:- স্প্যানিশ ফ্লু, দুদুটি বিশ্বযুদ্ধ ও ভয়ঙ্কর অগ্নুৎপাতের মতো ভয়ঙ্কর পরিস্থিতিকে জয় করেও অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতাতেও এবার করোনার ছায়া। করোনার করাল গ্রাসের কোপে পড়ে ১২৪ বছরে এই প্রথমবার বাতিল করে দেওয়া হল ঐতিহাসিক বস্টন ম্যারাথন। চলতি বছরের ২০ এপ্রিল মার্কিন মুলুকে শুরু হওয়ার কথা ছিল বস্টন ম্যারাথন। কিন্তু আমেরিকায় অব্যাহত […]
আলমারির ভিতর থেকে মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ১০ ডিসেম্বর:- আলমারির ভিতর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার। ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়ার শ্যামবাবুর ঘাটে। মৃতার নাম ভারতী ধারা(৬২)। স্থানীয় সূত্রে শ্যামবাবুর ঘাটের কাছে স্বামী কাশীনাথ ধারাকে নিয়ে থাকেন ভারতী ধারা। একটি ছোট্ট টিনের ঘরে থাকেন দুজনে। কাশীনাথ সেই অর্থে কিছুই করে না। ভারতীদেবী পরিচারিকার কাজ করে সংসার চালাতেন। অভিযোগ প্রতিদিনই স্ত্রীর কাছ থেকে […]







