সোজাসাপটা ডেস্ক,২৮ নভেম্বর:- পশ্চিমবঙ্গের উপনির্বাচনের ফল কে কেন্দ্র করে সারা ভারত জুড়ে রাজনৈতিক মহলে এক রূদ্ধ স্বাস প্রতীক্ষা ছিল কারন বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা থেকে রাজ্যের বলতে আরম্ভ করেছিলেন এই নির্বাচন আগামী একুশের রাজ্যের বিধান সভা নির্বাচনে ক্ষমতাসীন তৃন মূলকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে সেমিফাইন্যাল হিসাবে পাখীর চোখ বলে ঝাঁপিয়ে পড়ে ছিলেন ৷ তিনটি বিধান সভার মধ্যে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে গত ঊনিশের লোক সভা ভোটে বিজেপির ছাপান্ন হাজার আর খোদ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে দেওয়া আসন খড়গপুরে জয়ের ব্যাবধান ছিল প্রায় পঁয়তাল্লিশ হাজারের মত বিশাল ভোট৷আর তৃতীয় আসন করিমপুর অবশ্য তৃনমূলের দখলে ছিল ৷ স্বাভাবিক ভাবে বিজেপির অ্যাডভানটেজ ছিল একশো ভাগ বিশেষ করে খড়গপুর আর কালিয়া গঞ্জে তৃনমূল কখনও জেতার মুখ দেখেনি তাছাড়া লোক সভা ভোটে আঠার আসন বিজেপির কাছে খোয়াবার পর থেকে মমতা ব্যানার্জী র ক্যারিসমা কিছুটা হলেও প্রশ্নের মুখে পড়েছে তাই বিজেপি ফলের ব্যাপারে যতটা নিশ্চিত ছিল সেই তুলনায় তৃনমূল অনেকটা ব্যাক ফুটে ৷ কালিয়াগঞ্জের তৃনমূল প্রার্থী হওয়ার লোক পারছিল না ৷ এক দিকে দিল্লী থেকে উড়ে আসা বিজয়বর্গী অরবিন্দ মেনন থেকে রাজ্যের সব বিজেপির নেতানেতৃরা নতুন বাংলা গঠনের ভোট প্রচারের কথা শুনিয়ে ছিলেন অপর পক্ষে তৃনমূলের যোদ্ধা শুভেন্দু অধিকারি রাজীব ব্যানার্জী ফিরাদ হাকিম মহুয়া মৈত্ররা এনআরসির বিপদ কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরোধী বিরূদ্ধে সোচ্চার হয়েছিলেন। রাজনৈতিক সব স্পেকুলেশান কে মিথ্যা প্রতিপন্ন করে আজ ভোট গননা যতই এগিয়েছে তিনটি কেন্দ্রেই বুলবুল ঘূর্ণি ঝড়ের মত তৃনমূলী সবুজ ঝড় আছড়ে পড়ল ৷ কালিয়াগঞ্জে তৃনমূলের প্রার্থী তপনদেব সিংহের জয় উল্লাস দিয়ে শুরু তার পর কুড়ি হাজার ভোটে জয় যুক্ত হয়ে খড়গপুরে দিলীপ ঘোষের গড় কে প্রদীপ সর কার ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন৷ জয়প্রকাশ মজুমদারের অর্জুন সিং এর স্টাইলে ভুয়োভোটারের পেছনে দৌড়ানো হল সার বিমলেন্দু সিংহ রায়ের কাছে গো হারা হার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন এটা বিজেপির ঔদ্ধত্যের ফল ৷ তিনে তিন বিজেপি ফিনিস।তবে শতচেষ্টা করেও এই নির্বাচনে কংগ্রেস সিপিএম জোট ডাহা ফেল।
Related Articles
হুগলিতে চার সশস্ত্র দুষ্কৃতি গ্রেফতার,উদ্ধার গুলি বন্দুক।
হুগলি, ২৮ জানুয়ারি:- হুগলি গ্রামীন এলাকার গুড়াপ থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে পুলিশ টহল চলার সময় পৈলান এলাকায় দূর্গাপুর এক্সেপ্রেস হাইওয়ের পাশের একটি বন্ধ কারখানার সামনে বোলেরো পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ। সন্দেহ হওয়ায় গাড়ি সমেত চারজনকে আটক করে পুলিশ। ধৃতদের কাছ থেকে তল্লাসীতে দুটি ওয়ান শার্টার পাইপ গান দুই রাউন্ড গুলি […]
করোনা মোকাবিলায় রাস্তাঘাট জীবাণুমুক্ত করা হল হাওড়ায়।
হাওড়া,৮ মে:- করোনা পরিস্থিতিতে হাওড়ায় ব্যানার্জি বাগান সার্বজনীন দুর্গোৎসব কমিটির ক্লাব সদস্যরা এবার নিজেরাই উদ্যোগ নিয়ে গোটা এলাকা জীবাণুমুক্ত করলেন। শনিবার সকালে ক্লাব সদস্যরা প্রতিটি বাড়িতেই এই স্যানিটাইজেশনের কাজ করেন। ৩ নম্বর ওয়ার্ডের বেশ কিছুটা এলাকায় এই স্যানিটাইজের কাজ হয়। হাওড়া পুরসভার তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই ব্যানার্জি বাগান এলাকায় বসবাস প্রায় সাড়ে পাঁচ […]
রণক্ষেত্রের চেহারা নিল খানাকুল।
হুগলি, ২৯ আগস্ট:- রণক্ষেত্রের চেহারা নিলো খানাকুল এর অরন্ডা গ্রাম পঞ্চায়েত। বিজেপি কর্মী সমর্থকদের আক্রমণে ভাঙলো পুলিশের গাড়ি। আক্রান্ত হলো পুলিশ। আগুন লাগানো হলো পঞ্চায়েত অফিসে। গত ১০ই আগস্ট পঞ্চায়েতের বোর্ড গঠনের পর থেকেই অশান্তি চলছিল এই এলাকায়। তিনজন তৃণমূল জয়ী সদস্যকে বিজেপি দলে যোগদান করিয়ে বোর্ড গঠন করে বিজেপি। এরপর একদিন পরে বিজেপি দলে […]








