স্পোর্টস ডেস্ক , ২২ আগস্ট:- করোনা আবহে আড়ম্বর না থাকলেও সিদ্ধিদাতার পুজোয় মেতেছেন গোটা দেশবাসী। পুজোর আয়োজন করেছেন অনেক ক্রিকেটাররাও। গণেশ পুজো মানেই মহারাষ্ট্র। তবে এবার দেশের মধ্যে করোনা পরিস্থিতি সবচেয়ে খারাপ মহারাষ্ট্রে। ফলে পুজো বাতিল করেছেন অনেকেই। তবে গণেশ পুজোয় মাতলেন লিটিল মাস্টার শচীন তেন্ডুলকর। প্রতিবার বাড়িতে বড় করে গণেশ পুজোর আয়োজন করে থাকেন শচীন। কিন্তু এবার করোনা পরিস্থিতিতে শুধুমাত্র পরিবারের লোকেদের নিয়েই গণপতি আরাধনা সারলেন তিনি। নিজের হাতে গণেশের আরতিও করলেন শচীন। অন্যদিকে বাড়ির গণেশ পুজোর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বীরেন্দ্র সেহয়াগ, প্রজ্ঞান ওঝারা। অন্যদিকে দেশের মানুষকে গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি, ভিভিএস লক্ষ্মণ, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, গৌতম গম্ভীর সহ অন্যান্যরা।
Related Articles
লিলুয়ায় দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হাওড়া পৌরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর।
হাওড়া, ২৩ জুলাই:- একটি পারিবারিক অনুষ্ঠান সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হলেন হাওড়া পৌরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা আইনজীবী দেও কিশোর পাঠক। শনিবার রাতে ওই ঘটনা ঘটে। ৫-৬ জনের এক দুষ্কৃতী দল ওই হামলা চালায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় রাতেই তাঁকে হাওড়ার এক নার্সিংহোমে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। হাওড়া পৌরনিগমের […]
আসন্ন চার পৌরনিগমের প্রস্তুতি নিয়ে কালীঘাটের বাড়িতে বৈঠকে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- আসন্ন চার পুরসভার ভোটের প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কালীঘাটে নিজের বাড়িতে সাংগঠনিক বৈঠকে বসছেন। উপস্থিত রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি এলাকার দলীয় নেতৃত্বকে বৈঠক ডাকা হয়েছে। পুরভোট হতে চলা চার পুর এলাকা থেকে একাধিক মন্ত্রী, সাংসদ, বিধায়ক উপস্থিত রয়েছেন। Post Views: 367
পুরভোটের ঢাকে কাঠি পড়তেই সর্বদলীয় বৈঠক মহকুমা শাসকের দপ্তরে।
আরামবাগ, ৩ ফেব্রুয়ারি:- আরামবাগ পৌরসভার পৌর ভোটের দামামা বেজে গেলো।সর্বদলীয় বৈঠকের মাধ্যমে পৌর ভোটের কাউন ডাউন শুরু। এদিন আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের দিশা হলে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে তৃনমুল, সিপিএম, বিজেপি,ফরওয়ার্ড ব্লক, সিপিআই থাকলেও কংগ্রেসের কোনও প্রতিনিধি থাকেনি। প্রশাসনের তরফ থেকে আরামবাগ মহকুমা শাসক হাসিন জাহেরা রিজভী ও ম্যাজিস্টেট থেকে শুরু করে আরামবাগ […]









