হাওড়া , ২২ আগস্ট:- হাওড়া বালি থেকে উদ্ধার হল প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি সাপ। স্থানীয় এক ক্লাবের সদস্যরা প্রথমে দেখতে পান ওই সাপটিকে। শুক্রবার সন্ধ্যা নাগাদ বালির পি এন বোস রোড ও পদ্মবাবুর রোড এর মাঝে সাপটিকে দেখতে ওই ক্লাবের সদস্যরা। ক্লাব সদস্য নন্দন মিত্র জানান, ক্লাবে বন্ধুদের সঙ্গে গল্পগুজব করার সময় তিনিই প্রথম দেখতে পান সাপটিকে। প্রথমে এটিকে বিষধর সাপ বলে মনে হয়েছিল তাঁদের। তারপর সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করা হয়। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তর তাঁদের জানায়, ওটি দাঁড়াশ সাপ। এই সাপের কোন বিষ নেই। এই জাতীয় সাপের কোন বিষ থাকে না। এরপরই সেই সাপটিকে নিয়ে স্থানীয় একটি জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও নন্দনবাবু দুটি চন্দ্রবোড়া সাপ উদ্ধার করেছিললেন। একটি সাপকে বনদপ্তর এর হাতে তুলে দিয়েছিলেন তিনি। আরেকটি সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন।
Related Articles
সাঁকরাইলে জুটমিলে বিধ্বংসী আগুন।
হাওড়া , ২২ নভেম্বর:- রবিবার সন্ধ্যে নাগাদ হাওড়ার দক্ষিণ সাঁকরাইলের বেলভেডিয়ার জুটমিলে ভয়াবহ আগুন লাগে। এই জুট মিলটি পোড়ামিল নামেও পরিচিত। জানা গেছে, এখানে পাটের উৎপাদিত পণ্য ও কাঁচামাল মিলে মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।দমকলের ৬ টি ইঞ্জিন ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, মিলের বেশিরভাগ অংশই ভস্মীভূত হয়ে যায়। শর্ট সার্কিট […]
৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের ওপর থেকে ভবঘুরে ব্যক্তিকে নামানো সম্ভব হলো চার ঘন্টার চেষ্টায়।
p style=”font-size: 18px; text-align: justify;”>হাওড়া, ৪ সেপ্টেম্বর:- রবিবার বিকেল থেকে কার্যত টানা কয়েক ঘন্টা কসরতের পর রাত ৯টা নাগাদ হাওড়া স্টেশন সংলগ্ন পূর্ব রেলের ৯০ ফুট উঁচু জলের ট্যাঙ্কের ওপর থেকে ভবঘুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নিচে নামানো সম্ভব হয়েছে। তাকে নিচে নামাতে কার্যত কালঘাম ছুটে যায় দমকল ও পুলিশের উদ্ধারকারী দলের। প্রায় একশ ফুট উঁচু […]
হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে ২৯ তারিখ ঝাড়খন্ড যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা,২৬ ডিসেম্বর:– আগামী ২৯ তারিখ ঝাড়খণ্ডে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হেমন্ত সোরেনের সপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে বিরোধী বাকি দলের সঙ্গে বৈঠকের সম্ভাবনা আছে। সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন পুরুলিয়াতে। সেখানে নাগরিক আইনের বিরোধিতায় মিছিল করবেন তিনি। তারপর আগামী তিন জনয়ারি শিলিগুড়িতে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। Post Views: 411







