স্পোর্টস ডেস্ক , ১৮ আগস্ট:- লকডাউনের মাঝেই তাঁর নাম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করেছিল বিসিসিআই। এবার মঙ্গলবার খেলরত্ন, অর্জুন-সহ ক্রীড়াক্ষেত্রে অন্যান্য সম্মানের জন্য তারকাদের বাছাই করতে বৈঠকে বসে স্পোর্টস অ্যাওয়ার্ড কমিটি। সেই বৈঠক শেষে খেলার দুনিয়ার সর্বোচ্চ সম্মান রাজীব গান্ধী খেলরত্ন জন্য ভারতীয় দলের সহ-অধিনায়ক রোহিতকে বেছে নেওয়া হয়েছে। রোহিত শর্মার পাশাপাশি এবছর খেলরত্ন সম্মান পাবেন এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগির ভিনেশ ফোগাত। কমনওয়েলথে সোনাজয়ী টেবল-টেনিস চ্যাম্পিয়ন মনিকা বাত্রা। প্যারালিম্পিকে দেশকে সোনা এনে দেওয়া অ্যাথলিট মারিয়াপ্পান থাঙ্গাভেলুও খেলার দুনিয়া থেকে এই সম্মান পেতে চলেছেন। রোহিত সহ মোট চার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে খেলরত্নের জন্য বেছে নেওয়া হল। খেলরত্নের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার একই বছরে চারজন ক্রীড়াবীদকে এই বিশেষ সম্মানে ভূষিত করা হবে। এর আগে ২০১৬ সালে খেল রত্ন পুরস্কার পেয়েছিলেন পি ভি সিন্ধু, সাক্ষী মালিক, দীপা কর্মকার ও শ্যুটার জিতু রাই এই সম্মান জিতেছিলেন।
Related Articles
আরামবাগে তৃণমূলের বিজয় মিছিল।
আরামবাগ, ৪ মার্চ:- রাজ্যে পৌরভোটে তৃনমুলের জয় জয়কার। আরামবাগ পৌরবোডের দখল ধরে রাখলো আরামবাগ তৃনমুল কংগ্রেস।এদিন তৃনমুল পৌরসভায় জয়লাভ করায় বিজয় মিছিলে সামিল হলো তৃনমুল কর্মী ও নেতৃত্ব। আরামবাগের ব্লকপাড়া পার্টি অফিস থেকে বিজয় মিছিল বের হয়। তারপর আরামবাগ শহর পরিক্রমা করে মিছলটি। মিছিলে পা মেলান আরামবাগ জেলা তৃনমুলের সাংগঠনিক সভাপতি রামেন্দু সিংহ রায়, আরামবাগ […]
ভোট পরবর্তী হিংসা অব্যাহত।
নদীয়া, ১২ জুলাই:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত। দিনে দুপুরে এলাকায় একাধিক বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা। ঘটনার জেরে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট, এছাড়াও দফায় দফায় টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানেরা। ঘটনাটি এদিন নদীয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া দু’নম্বর পঞ্চায়েতের গবারচর মাঝের পাড়ার। বিজেপির অভিযোগ, ওই পঞ্চায়েতের বিজেপির জেতা প্রার্থী গৌরাঙ্গ বিশ্বাসের বাড়িতে গিয়ে হামলা চালায় তৃণমূলের […]
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হাওড়ায়।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- ‘বেআইনিভাবে’ রিফিলিংয়ের সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা এবার হাওড়ার বাঁকড়ায়। বিস্ফোরণের জেরে ভাঙে বাড়ির পাঁচিল। এছাড়াও আবাসনের একাধিক পাঁচিলে ফাটল দেখা গেল। ঘটনায় আহত হয়েছেন ২ জন। ডোমজুড় থানার বাঁকড়া মন্ডলপাড়ার ঘটনায় চাঞ্চল্য। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ডোমজুড় গ্রামীণ হাসপাতালে। Post Views: 342









