স্পোর্টস ডেস্ক , ১৭ আগস্ট:- এবার করোনা ভাইরাসে সংক্রমিত হলেন ভারতীয় মহিলা বক্সার সরিতা দেবী । একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর স্বামীও । ভারতীয় হকি দলের ছয় খেলোয়াড় সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন । পাঁচবারের এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনাজয়ী সরিতাদেবী সোমবার নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর জানান। সংবাদসংস্থাকে তিনি জানিয়েছেন, গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন। গায়ে সামান্য ব্যথা অনুভব করছিলেন। তাই সময় নষ্ট না করে তিনি করোনা পরীক্ষা করান। রিপোর্ট পজিটিভ এসেছে । তাঁর স্বামী থইবা সিং-এর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। যদিও তাঁর ছেলের রিপোর্ট নেগেটিভ বলে জানা গিয়েছে। সরিতা দেবী এবং তাঁর স্বামী দুজনেই ইম্ফলের কোভিড কেয়ার সেন্টারে থাকছেন।
Related Articles
আধুনিক প্রযুক্তির মাধ্যমে রেড রোড ও ভিআইপি রোডকে গড়ে তুলছে রাজ্য সরকার।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- রাজ্য সরকার কলকাতার দুই অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রেড রোড ও ভিআইপি রোড কে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন করে গড়ে তুলছে। আধুনিক প্রযুক্তির কোল্ড মিক্স দিয়ে এই রাস্তা দুটি তৈরি করা হবে বলে পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে। এর জন্য জার্মানি থেকে বিশেষ যন্ত্র আনা হচ্ছে। এরাজ্যে এই প্রথম এমন পদ্ধতিতে রাস্তা তৈরি […]
টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হুগলির রেজিস্ট্রি অফিসের মুখ্য করণিক।
হুগলি, ৫ আগস্ট:- সরকারি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার হুগলি জেলা রেজিস্ট্রি অফিসের মুখ্য করণিক (হেড ক্লার্ক) পিনাকিরঞ্জন কাঞ্জিলাল। গত বুধবার চুঁচুড়া স্টেশনের কাছে ভাড়া বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সাব-রেজিস্ট্রার ২ স্বাতী দে টাকা তছরুপ সংক্রান্ত অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই পুলিশ তদন্তে নেমে পিনাকিকে গ্রেফতার করে বৃহস্পতিবার চুঁচুড়া […]
চতুর্থ দফার ভোটে আগামী সোমবার রাজ্যের ৮ আসনে ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ।
কলকাতা, ১১ মে:- লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় আগামী সোমবার রাজ্যের মোট পাঁচ জেলার ৮ আসনে ভোট নেওয়া হবে। এই পর্বে এক কোটি ৪৫ লক্ষ ৩০ হাজারের বেশি ভোট দাতা মোট ৭৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ৭১ লক্ষ ৪৫ হাজার ৩৭৯ জন। ১৮ থেকে ১৯ বছর বয়সী নতুন ভোটারের […]











