দ:২৪পরগনা , ১৬ আগস্ট:- ট্রাক ও অ্যাম্বুলেন্স এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক মহিলার ও আশঙ্কাজনক ৩ । ঘটানাটি দক্ষিণ 24 পরগনার কুলপি থানা এলাকার বেলপুকুর মোড়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রোগী নিয়ে ডায়মন্ড হারবার এর দিকে আসছিল টি এম্বুলেন্স অপরদিকে গ্যাস বোঝাই একটি ট্রাক কাকদ্বীপের দিকে যাচ্ছিল। বেলপুকুর মোড়ের কাছে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হল এক মহিলার। স্থানীয় লোকজন ছুটে এসে ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বেলপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদেরকে ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করেন অন্যদিকে ঘটনার জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে 117 নম্বর জাতীয় সড়ক।
Related Articles
পার্লামেন্ট চলাকালীনই সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল প্রধানমন্ত্রীর – কল্যাণ বন্দোপাধ্যায়।
তরুণ মুখোপাধ্যায়,৬ এপ্রিল:- করোনা ভাইরাস নিয়ে সর্বদল বৈঠক যখন পার্লামেন্ট চলছিল সেই সময় ডাকা উচিত ছিল। কিন্তু তখন তিনি তা করেননি আজ শ্রীরামপুরে স্থানীয় অ্যাম্বুলেন্স ড্রাইভারদের করোনা প্রতিরোধক পোশাক তাদের হাতে তুলে দিতে এসে এই অভিযোগ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে নিজের চালেই চলেন । ইভেন্ট ম্যানেজমেন্টের ভেরিগুড ম্যানেজার […]
এবার কী ভারতরত্ন ধোনি ?
স্পোর্টস ডেস্ক, ১৭ আগস্ট:- ধোনিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করা হোক এমনই দাবি তুললেন মধ্যপ্রদেশের কংগ্রেস বিধায়ক পিসি শর্মা। ধোনির মতো একজন অধিনায়ক যিনি দেশকে দুটো বিশ্বকাপ একটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছেন, টেস্টে ভারতকে এক নম্বরে তুলেছিলেন। তাঁকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি তুললেন পিসি শর্মা। টুইটে তিনি লিখেছেন, “বিশ্বব্যাপী ভারতীয় ক্রিকেটকে […]
স্ত্রীকে খুনের চেষ্টা, পরে নিজেই ‘আত্মঘাতী’ স্বামী।
হাওড়া, ১৫ অক্টোবর:- স্ত্রীকে খুনের চেষ্টা করে পরে নিজেই ‘আত্মঘাতী’ হলেন স্বামী। এই ঘটনায় হাওড়ার চ্যাটার্জিহাটে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক অশান্তির জেরেই ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করার চেষ্টার পর নিজে আত্মঘাতী হন ওই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে হাওড়ার চ্যাটার্জিহাট থানার অন্তর্গত চারাবাগান এলাকায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে […]







