স্পোর্টস ডেস্ক , ১৫ আগস্ট:- সরকারিভাবে আইলিগ আর দ্বিতীয় ডিভিশন আইলিগ কোয়ালিফায়ার আয়োজনের দায়িত্ব পেল আইএফএ। শুক্রবার লিগ কমিটির বৈঠকে এ ব্যাপারে সিলমোহর পড়ে। অক্টোবরের শুরুতে অথবা পুজোর পর হতে পারে দ্বিতীয় ডিভিশন আইলিগের কোয়ালিফায়ার। কল্যাণী, বারাসাত অথবা কিশোরভারতী স্টেডিয়ামের মধ্যে যে কোনও একটা মাঠে হবে কোয়ালিফায়ার ম্যাচগুলো। তিনটে মাঠই তৈরি রাখছে রাজ্য ফুটবল সংস্থা। পরিদর্শনের পর একটা মাঠ চূড়ান্ত করবে ফেডারেশন। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পরই দ্বিতীয় ডিভিশন আই লিগের দিনক্ষণ চূড়ান্ত হবে। আইএসএল এর মতোই আই লিগ আর দ্বিতীয় ডিভিশন আই লিগের দলগুলোর জন্য কড়া এসওপি তৈরি করছে এআইএফএফ। যেমন কলকাতার দল হওয়া সত্বেও হোটেলেই থাকতে হবে মহমেডান আর ভবানীপুরকে। অনুশীলন আর ম্যাচ ছাড়া হোটেলের বাইরে যেতে পারবেন না ফুটবলাররা। দেখা করতে পারবেন না বাইরের কারোর সঙ্গে। এমনকি সাংবাদিক সম্মেলন না করারও ভাবনা চিন্তা করছে এআইএফএফ।
Related Articles
উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
নবান্ন , ১৫ সেপ্টেম্বর:- উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। এখনও পর্যন্ত ঠিক আছে 21 সেপ্টেম্বর তিনি রওনা দেবেন। শিলিগুড়ি তে থাকবেন।। উত্তরবঙ্গের জেলা গুলির সঙ্গে প্রশাসনিক বৈঠক সেরে 24 তারিখ তাঁর কলকাতা ফেরার কথা। করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর এই প্রথম তিনি কলকাতার বাইরে যাচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর। Post Views: 368
বিনামূল্যের রেশনের চাল গ্রাহকদের কাছ থেকে কম দামে কিনে চড়া দামে খোলা বাজারে বিক্রির অভিযোগ। হাওড়ায় গ্রেফতার তিন।
হাওড়া ,১০ জুন:- করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া বিনামূল্যের রেশনের চাল গ্রাহকদের কাছ থেকে কম দামে কিনে চড়া দামে খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই গমকল মালিক সহ হাওড়ায় থেকে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। দীর্ঘদিন ধরেই সরকারের দেওয়া বিনামূল্যের রেশনের চাল এরা কিনছিলেন কম দামে। পরে সেই চাল বাজারে বিক্রি করা হচ্ছিল বেশি দামে। গোপন সূত্রে খবর […]
করোনার জেরে যাত্রী সংখ্যা হ্রাস পাওয়ায় এবার দূরপাল্লার বেশ ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল।
হাওড়া,১৭ মার্চ :- করোনা ভাইরাসের আতঙ্কের জেরে যাত্রী কম হওয়ায় এবার বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেই কথা জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল কর্তৃপক্ষ। বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে আগামী ২৪ মার্চ ও ৩১ মার্চ হাওড়া থেকে মুম্বাইগামী দুরন্ত এক্সপ্রেস(১২২৬২), ২৫ মার্চ ও ১ এপ্রিলের মুম্বই হাওড়া […]








