হুগলি , ১২ আগস্ট:- অষ্টম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো হুগলির উত্তরপাড়া থানার নবগ্রাম নবচক্র পাড়া এলাকায় ।মৃত ছাত্রীর নাম শ্রেয়সী দত্ত । বুধবার সকালে নিজের ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ছাত্রীর । ডানকুনিতে একটি বেসরকারি স্কুলে অষ্টম শ্রেণীতে পড়তো শ্রেয়সী । মেয়ে কেন হটাৎ এই কান্ড ঘটালো সেটাই ভেবে পাচ্ছে না বাড়ির পরিবার । কানাইপুর ফাড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে । ঘটনার খবর পেয়ে সেখানে যান নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্প মজুমদার।তিনি বলেন মৃত ছাত্রী নবগ্রাম পঞ্চায়েতের এক সদস্যের ভাইজি । এত ছোট মেয়ের মৃত্যুতে শোকের ছায়া নেবে এসেছে এলাকায়।
Related Articles
৯ই জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ।
কলকাতা, ৪ জানুয়ারি:- আগামী সোমবার ৯ জানুয়ারি থেকে রাজ্যজুড়ে শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ শুরু হচ্ছে।১১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যজুড়ে সদ্যজাত শিশু থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ছেলেমেয়েদের এই টিকা দেওয়া হবে। আগামী একমাস বাড়ি বাড়ি গিয়ে এই সংক্রান্ত প্রচারও চালানো হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। আশাকর্মী এবং একশদিনের কর্মীরা লিফলেট বিলি করে প্রচার […]
ডেঙ্গি নিয়ে বিশেষ ব্যবস্থা চাঁপদানি পৌরসভার।
হুগলি, ২২ নভেম্বর:- চাপদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র ডেঙ্গু নিয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছেন।এমনিতে প্রতিদিন ওয়ার্ড গুলিতে রাস্তা,নর্দমা, পুকুর পরিষ্কার করা হচ্ছে। তার পাশাপাশি ১৪ নং ওয়ার্ড এ বেশ কিছু ক্যামেরা বসানো হয়েছে। কারণ নাগরিকেরা যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলছে কিনা সেটা দেখার জন্য এই উদ্যোগ নিয়েছেন পৌরপ্রধান।তিনি জানতে পেরেছেন কেউ কেউ নির্দিষ্ট জায়গায় আবর্জনা […]
কলকাতা পুরসভা এলাকায় বাড়ির নকশার ছাড়পত্র এবার থেকে অনলাইন এ পাওয়া যাবে – ফিরহাদ হাকিম।
কলকাতা , ৭ জানুয়ারি:- কলকাতা পুরসভা এলাকায় বাড়ির নকশা অনুমোদনে জমির উর্দ্ধসীমা সংক্রান্ত ছাড়পত্র প্রয়োজন হয়। এবার থেকে সেই ছাড়পত্র অনলাইন এ পাওয়া যাবে। বুধবার সল্টলেকের নগরায়ণ ভবনে এই সংক্রান্ত ওয়েব পোর্টাল ‘আর্বান ল্যান্ড সিলিং’ উদ্বোধন করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই পোর্টাল উদ্বোধনের পর তিনি জানিয়েছেন, ‘জমির দালাল চক্র ভাঙতে এই অনলাইন […]










