হাওড়া , ১১ আগস্ট:- কারখানায় ডিউটি আসার পথে রাস্তাতেই অসুস্থ হয়ে পড়েছিলেন বয়স্ক এক ব্যক্তি । কিন্তু করোনা পরিস্থিতিতে কেউই প্রথমে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেননি । বাড়িয়ে দেননি সাহায্যের হাত । কয়েক ঘন্টা পর পথচলতি এক ব্যক্তিই প্রথমে সাহায্যের হাত বাড়িয়ে দেন । এরপর পাড়ার কয়েকজন মানুষ এগিয়ে আসেন । তাঁদের চেষ্টায় খবর দেওয়া হয় স্থানীয় থানায় । এরপর পুলিশ এসে ওই অসুস্থ ব্যক্তিকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে লিলুয়ার বি রোড রানীঝিল এলাকায় । ওই ব্যক্তির নাম বাড়ি হাওড়ার টিকিয়াপাড়া এলাকায় বলে জানা গেছে । অন্যান্য দিনের মতো এদিনও তিনি ফ্যাক্টরিতে কাজে আসছিলেন । রাস্তাতেই তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন । অভিযোগ , ওই ব্যক্তির এক আত্মীয় এমনকি কারখানায় যোগাযোগ করা হলেও প্রথমে কোনও সাহায্য মেলেনি । করোনার আতঙ্কে কেউই প্রথমে এগিয়ে আসেননি । পরে কয়েকজনের চেষ্টায় পুলিশ খবর পেয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
Related Articles
বিধবা ভাতা,বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার পাশাপাশি তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল তৃণমূল।
হুগলি,৪ ডিসেম্বর:- বিধবা ভাতা,বার্ধক্য ভাতার লাইফ সার্টিফিকেট জমা নেওয়ার পাশাপাশি উপভোক্তাদের হাতে শীত বস্ত্র তুলে দিল তৃণমূল। বুধবার সকালে বৈদ্যবাটির ৪ নম্বর ওয়ার্ডে ১০২ জন উপভোক্তার হাতে লাইফ সার্টিফিকেট তুলে দেন পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার সমস্ত ভাতা কয়েক বছর ধরে বন্ধ করে দিলেও রাজ্য সরকার । কিন্তু অসহায়দের কথা […]
রাজ্যে কৃত্রিম সার সংকট তৈরি আটকাতে উদ্যোগী হল সরকার।
কলকাতা, ৯ নভেম্বর:- আলু চাষের আগে রাজ্যে কৃত্রিম সার সঙ্কট তৈরি আটকাতে উদ্যোগী হলো রাজ্য সরকার।জেলায় কৃষি আধিকারিকদের এই বিষয়ে লাগাতার নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার নবান্নে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সমস্ত জেলার কৃষি অধিকর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন। বৈঠকে পর্যালোচনা করে দেখা যায় রাজ্যে পর্যাপ্ত সাড়ের যোগান রয়েছে। তাই […]
সরাসরি মুখ্যমন্ত্রী নিয়ে সমাজ মাধ্যমে প্রচার বাড়ানোর নির্দেশ।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে সমাজমাধ্যমে প্রচার বাড়াতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যেহেতু এই কর্মসূচী সাধারণ মানুষের জন্য তাই আরও বেশি করে এই কর্মসূচীকে মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হচ্ছে। আর এখন মানুষ যেহেতু অনেক বেশি করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তাই সেখানেই এই কর্মসূচীর প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য মুখ্যমন্ত্রীর দফতরের পরিকল্পনা রূপায়ন […]










