হুগলি , ১১ আগস্ট:- এলাকায় শ্মশান করতে দেয়া হবে না এই দাবি নিয়ে গ্রামবাসীদের বিক্ষোভ ও অবরোধ ঘটনা আরামবাগ থানার কালিপুর এলাকা । গতকাল আরামবাগ পৌরসভার তরফ থেকে একটি প্রশাসনিক বৈঠক করা হয় তাতে সিদ্ধান্ত নেয়া হয় । যে সমস্ত করন আক্রান্ত রোগী মারা যাবে তাদের সৎ কাজের জন্য একটি শ্মশানঘাট তৈরী করা জন্য । এবং সেটি তৈরি হবে আরামবাগে কালিপুরের পল্লীশ্রী এলাকায় । ব্রিজের নিচে দারকেশ্বর নদের পারে । এই খবর জানাজানি হতেই আজ সকাল থেকেই এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় । এলাকায় পুলিশ গেলে পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় । পরে পুলিশ লাঠি দিয়ে তারা করে বিক্ষোভ কারীদের হঠাতে । এই ঘটনায় ১৫ জনকে আটক করা হয়েছে । আহত পাঁচ পুলিশ কর্মী । ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী।
Related Articles
বন্ধের দিন নবান্নে কর্মীদের উপস্থিতির ঢল।
কলকাতা,৮ জানুয়ারি:- আজ বাম এবং কংগ্রেসের ডাকা বন্ধের প্রভাব বিন্দুমাত্র পড়েনি রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে। এদিন সকাল থেকেই নবান্নের কর্মীরা দলে দলে কাজে এসেছেন। দপ্তরের প্রতিদিনের মতো উপস্থিতির সংখ্যা স্বাভাবিক ছিল।সকাল সাড়ে দশটার মধ্যে নবান্নের সামনে দফতরে প্রবেশের লিফট গুলির সামনেপড়ে বিশাল লাইন। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল বন্ধের […]
ভদ্রেশ্বরে নিখোঁজ শিশুর মৃতদেহ উদ্ধার হল খুঁড়িগাছি খাল থেকে।
হুগলি, ২০ জুন:- ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড সাহেব বাগান এলাকায় গত মঙ্গলবার সন্ধা থেকে এক শিশু নিখোঁজ ছিল। শিশুর নাম আরাধ্যা রাম।বয়স এক বছর নয় মাস। বিকালে বাড়ির কাছে খেলা করছিল শিশুটি। সন্ধার পর থেকে আর তার খোঁজ মেলেনি। ভদ্রেশ্বর থানায় অভিযোগ জানানো হয়। ভদ্রেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় তল্লাশি শুরু হয়। […]
করোনা সংক্রমণ ঠেকাতে এবার ‘ডক্টর্স অন কল’ পরিষেবা চালু করল বাগনানের মুগকল্যাণ ব্লক হাসপাতাল।
উলুবেড়িয়া,১৬ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে এবার ‘ডক্টর্স অন কল’ পরিষেবা চালু করল বাগনানের মুগকল্যাণ ব্লক হাসপাতাল। এর ফলে একটি নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমে রোগীরা হাসপাতালে না এসেও শারীরিক চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন। সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন বাগনান-২ ব্লক স্বাস্থ্য […]







