তরুণ মুখোপাধ্যায় , ৯ আগস্ট:- কোভিড মহামারীতে সাধারণ মানুষের চিকিৎসায় অগ্রণী ভূমিকা নিয়েছে শ্রীরামপুরের শ্রমজীবী হসপিটাল । গত ৬ মাস ধরে এই হাসপাতালে কয়েকশো কোভিড রোগীর চিকিৎসা হয়েছে । এখানকার চিকিৎসক , স্বাস্থ্যকর্মী , নার্স এবং হাসপাতলে কর্মীরা যেভাবে মানবিকতার সঙ্গে রোগীদের চিকিৎসা করেছেন এবং রোগীরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তা এক কথায় নজিরবিহীন । এই হাসপাতালে কর্মকাণ্ডে সরকার যেমন এগিয়ে এসেছেন তার সঙ্গে সঙ্গে অনেক বেসরকারি সংগঠনগুলিও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে শ্রমজীবী হাসপাতালের দিকে । তেমনি আজ বিকালে লায়ন্স ক্লাব অফ পক্ষ রিষড়ার পক্ষথেকে চিকিৎসার কাজে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী অক্সিমিটার , মাস্ক , স্যানিটাইজার সহ অন্যান্য জিনিসপত্র তুলে দিলেন শ্রমজীবী হাসপাতাল কর্তৃপক্ষের হাতে । তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতাল শ্রমজীবী হাসপাতালে পক্ষে সহ-সম্পাদক গৌতম সরকার । তিনি জানান আজকে লায়ন্স ক্লাব আমাদের দিকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সেজন্য আমরা কৃতজ্ঞ , এবং আমরা আশা করব আগামী দিনেও এই ভাবেই সমাজের মানুষজন এবং সংগঠন এই করণা মহামারীর বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার জন্য এগিয়ে আসবেন।
Related Articles
মাটির সৃস্টি প্রকল্পে মানুষের জীবন বদলাতে শুরু করেছে।
কলকাতা, ২৩ জুন:- রাজ্য সরকার গত বছর চালু হওয়া মাটির সৃষ্টি প্রকল্পে দক্ষিণবঙ্গের ছয় জেলার তেরো হাজার একর পতিত জমি কে কাজে লাগিয়ে গ্রামীণ মানুষকে স্বনির্ভর করেছে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝারগ্রাম এর মত ছয় জেলার অনুর্বর পঞ্চাশ হাজার একর পতিত জমিকে এই প্রকল্পের আওতায় এনে স্থানীয় কৃষকদের নিয়ে জমি উপযোগী করে তুলে পুকুর খনন করে […]
আগামী ১৯ শে ডিসেম্বর হাওড়া ও কলকাতায় ভোট করানোর চিন্তা পুর ও নগরোন্নয়ন দপ্তরের।
কলকাতা, ২ নভেম্বর:- রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পুরভোটের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। সব ঠিক থাকলে দীপাবলি ভাতৃদ্বিতীয়া সহ আসন্ন উৎসবের পর্ব মিটে গেলেই রাজ্যে পুরভোটের দামামা বেজে উঠবে বলে খবর প্রশাসনিক সূত্রে। পুর ভোটের দিনক্ষণ স্থির করে খুব শীঘ্রই রাজ্য সরকারের তরফে রাজ্য নির্বাচন কমিশন কে প্রস্তাব […]
একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ , বিক্ষোভ গ্ৰামবাসীদের।
হুগলি , ৯ সেপ্টেম্বর:- একশো দিনের কাজের দুর্নীতি ও স্বজন পোষনের অভিযোগ তুলে স্থানীয় পঞ্চায়েত সদস্য, সুপারভাইজার ও স্থানীয় তৃনমুল নেতাকে ঘিরে বিক্ষোভ গ্ৰামবাসীদের। ঘটনা সিঙ্গুরের মির্জাপুর -বাকিঁপুর গ্ৰাম পঞ্চায়েতের উত্তর মামুদপুর গ্ৰামে। গ্ৰামবাসীদের অভিযোগ, তৃনমূল নেতা ঘনিষ্ট লোকেদের কাজ না করিয়ে মাষ্টার রোলে নাম ঢুকিয়ে তাদের নামে টাকা ঢুকিয়ে দুর্নীতি করছে তৃনমুল নেতারা। পাশাপাশি […]







