হাওড়া,২৯ ডিসেম্বর:- মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে রবিবার সকালে হাওড়ায় এক পদযাত্রার আয়োজন করা হয়। বালিটিকুরি নবজাগরণ সংঘের ময়দান থেকে বালিটিকুরি বকুলতলা এবং দাশনগর পর্যন্ত কয়েক কিলোমিটার ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রায় অংশ নেন কলকাতা ফুটবল ময়দানের অতীত এবং বর্তমান ফুটবল তারকারা। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সহ-সভাপতি অসিত কুমার চট্টোপাধ্যায় এর নেতৃত্বে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রখ্যাত ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মানস ভট্টাচার্য্য,
অ্যালভিটো, মনোরঞ্জন ভট্টাচার্য, অমর গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে যোগ দেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, আইএফএ-র সহ-সভাপতি শ্যামল মিত্র সহ অন্যান্যরা। এদিন হাওড়া মোহনবাগান ফ্যানস ক্লাবের তরফ থেকে নবজাগরণ সংঘের ময়দানে এক মহিলা ফুটবলের আয়োজন করা হয়। এছাড়াও এদিন একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।


