স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- এবার করোনা আক্রান্ত হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা তথা সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। গত কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৌদি। আর এবার মহারাজের দাদার আক্রান্ত হওয়ার খবর সামনে এল। বুধবার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে। কয়েকদিন ধরে জ্বর হওয়ায় করোনা পরীক্ষা করান স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে সৌরভের দাদার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকের পরামর্শ নিয়ে বুধবার রাতেই বেলভিউ নার্সিং হোমে ভর্তি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। বুধবার রাতে স্নেহাশিস জানান, “দিন দুয়েক ধরে হালকা জ্বর ছিল। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা করিয়ে ছিলাম। কিছুক্ষণ আগে রিপোর্ট পজিটিভ এসেছে। ডাক্তারের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছি।” সিএবি সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার পরেই সৌরভ সহ তাঁর গোটা পরিবার বেহালার বাড়িতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। প্রত্যেক এরই করোনা পরীক্ষা করানো হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি সিএবি সচিব এর আরোগ্য কামনা করেছেন সকলেই।
Related Articles
মহামেডান স্পোটিং ক্লাবের নতুন হলেন সচিব ওয়াসিম আক্রম , ফুটবল সচিব দীপেন্দু।
অঞ্জন চট্টোপাধ্যায় , ১ জুলাই:- একটা যুগের অবসান। বলা ভালো পুরানো ধেন ধারণা সেনেটিজ করে আধুনিকতার মিশেলে তরুণ রক্ত আমদানি করলো মহামেডান ক্লাব। এদিন বৈঠক এ ক্লাব সচিব নির্বাচিত করা হলো শেখ ওয়াসিম আক্রাম কে। দৌড়ে থাকলেও এম এল এ হওয়ার জন্য বড়ো দায়িত্ব নিলেন না দীপেন্দু বিশ্বাস। বরঞ্চ ফুটবল সচিব হলেন। আর কথা দিলেন […]
নিজের জীবন বিপন্ন করেও আত্মহত্যার হাত থেকে এক ব্যক্তিকে বাঁচালেন ‘জলসাথী’র কর্মী। খুশি সহকর্মীরা।
হাওড়া,১৩ ফেব্রুয়ারি:- নিজের জীবন বিপন্ন করেও আত্মহত্যার হাত থেকে এক ব্যক্তিকে বাঁচালেন ‘জলসাথী’র এক কর্মী। বৃহস্পতিবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার ১নং জেটিঘাটে। ‘জলসাথী’র ওই কর্মীর নাম মনোতোষ চৌধুরী। জানা গেছে, প্রতিদিনের মতো এদিনও জেটিঘাটে ডিউটি দিচ্ছিলেন মনোতোষ সহ মোট চারজন। হাওড়া থেকে আর্মেনিয়াম ঘাটগামী লঞ্চ ছাড়ার মুহুর্তে এক যাত্রী আচমকাই জেটি থেকে গঙ্গায় ঝাঁপ […]
এবার কী রাজনৈতিক ময়দানে মাহি ? জল্পনা তুঙ্গে ।
স্পোর্টস ডেস্ক, ১৭ আগস্ট:- ‘ধোনির আগামী ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ।’ মাহিকে অমিত শাহের ট্যুইট ঘিরে জাতীয় রাজনীতি থেকে ক্রীড়া মহলে শুরু হয়েছে নয়া জল্পনা । এই পোস্টের পরই দেশের জার্সিতে অবসরের পর তাহলে কি ধোনি বিজেপিতে যাচ্ছেন এই কৌতুহল তৈরি হয়েছে । অনেকে আবার ধোনিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই বলেও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন […]






