প্রদীপ সাঁতরা,২৭ নভেম্বর:- ৬ দফা দাবী জানিয়ে জেলা শাসকের নিকট ডেপুটেশন আদিবাসীদের সংগঠন আদিবাসী সমাজ শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা। প্রসঙ্গত উল্লেখ যে অলচিকি ভাষায় পঠন পাঠন চালুর দাবী সহ শিক্ষা সমন্ধীয় একাধিক দাবী আদায়ে আদিবাসীদের সংগঠনগুলি আন্দোলন চালিয়ে আসছিল। বুধবার আদিবাসী সমাজ শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা-র ডাকে আদিবাসী জাতিভুক্ত শতাধিক মানুষ মিছিল করে বালুরঘাট শহরের থানা মোড় এলাকার দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের অফিসের সামনে জমায়েত করে এবং প্রতিনিধি আকারে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করে। আন্দোলরত সংগঠনের দাবী জেলার সাঁওতাল অধ্যুষিত এলাকায় প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শ্রেণীতে অলচিকি ভাষায় পঠন পাঠন চালু করতে হবে এবং সাঁওতালি স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। আদিবাসী সংগঠনের এই ডেপুটেশন ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারনে এদিন দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে প্রচুর পুলিশ কর্মী এদিন মোতায়ন ছিল জেলা শাসকের অফিস চত্বরে।আদিবাসী সমাজ শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা-র দক্ষিণ দিনাজপুর জেলার যুগ্ম সম্পাদক রবি হাসদা এদিন প্রশাসনের বিরুদ্ধে ভুয়ো এস.টি সার্টিফিকেট প্রদান করার অভিযোগ তুলে প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগার পাশাপাশি ভুয়ো সার্টিফিকেট ক্যানসেল করার পর সিস না করার কারনে ঐ সার্টিফিকেট জেরক্স করে ফের নতুন করে এস.টি সার্টিফিকেট বের করার চালাকি সিস্টেম বন্ধের দাবী তোলেন। আন্দোলনরত সংগঠনটির এও অভিযোগ চলতি বছরের গত ১০-ই জানুয়ারি বিষয়গুলি নিয়ে অভিযোগ করার পরও প্রশাসনের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
Related Articles
পশ্চিমবঙ্গের সব মুখ্যমন্ত্রীর বাছাই করা ভাষণ সংকলন প্রকাশ করার সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ৯ ডিসেম্বর:- বিধান রায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিধানসভা পশ্চিমবঙ্গের সব মুখ্যমন্ত্রীর বাছাই করা ভাষণ সংকলন প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে। বিধানচন্দ্র রায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত রাজ্যের যতজন মুখ্যমন্ত্রী হয়েছেন, বিধানসভায় তাদের উল্লেখযোগ্য বক্তৃতার সংকলন প্রকাশ করা হবে বলে বিধানসভার গ্রন্থাগার কমিটি জানিয়েছে। বিধায়ক এবং গবেষকরা তা পড়তে পারবেন। বিধানসভার লাইব্রেরি কমিটির […]
রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির বিতর্কিত মন্তব্যের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৪ নভেম্বর:- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির বিতর্কিত মন্তব্যের নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ওই কুরুচিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নিয়েছেন তিনি। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি দারুণ মহিলা। আমি পছন্দ করি। ভীষণ সম্মান করি। অখিল ওই মন্তব্য করে ঠিক করেনি। […]
সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের অভিযোগ। লিলুয়ায় সরকারি হোমে এলেন বিজেপি সাংসদ লকেট।
হাওড়া, ৭ জানুয়ারি:- হুগলির এক কিশোরীকে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে হাতে সেফটিপিন ফুটিয়ে নিজেদের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন আবাসিকের বিরুদ্ধে। যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। বুধবার লিলুয়া হোমে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানিয়েছেন মেয়েটির হাতে লেখা নামের কোনও আবাসিক ওই হোমে নেই। এমনকি হোম থেকে ছাড়ার […]








