স্পোর্টস ডেস্ক , ১৫ জুলাই:- ভারতীয় ফুটবল দলকে কোচিং করিয়েছেন বিদেশিরা। এটাই কার্যত শেষ কয়েক বছর ধরে ভারতীয় ফুটবলের পরিচিত ছবি হয়ে উঠেছে। তবে এবার বদলাতে পারে সেই ছবিটা। সম্প্রতি ভারতের যুব ফুটবল দল আন্তর্জাতিক আঙিনায় ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স করছে। বিবিয়ানো ফার্নান্ডেজ, ভেঙ্কটেশের মতো ভারতীয় কোচের হাত ধরেই সাফল্য ধরা দিয়েছে। একই ফর্মুলা যে সুনীল ছেত্রীদের ক্ষেত্রেও প্রয়োগ করতে চায় এআইএফএফ, তারই ইঙ্গিত দিয়েছেন সচিব কুশল দাস। সেক্ষেত্র আগামী পাঁচ বছরের মধ্যে ভারতীয় যুব ফুটবল দলের কোচদের সিনিয়র দলেরও দায়িত্ব দেওয়া হতে পারে বলেও আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা। অন্যদিকে ভারতীয় কোচদের দক্ষতা বাড়াতে ফেডারেশন বিশেষ উদ্যোগ নিতে চলেছে বলে জানিয়েছেন সচিব কুশল দাস। তাঁর বক্তব্য, দেশের নির্বাচিত দশ থেকে বারো জন ফুটবল কোচকে আলাদা করে ট্রেনিং দেওয়া হতে পারে। প্রশিক্ষণ দেবেন বিশ্বমানের তথা কিংবদন্তি কোচেরা। এই ট্রেনিং বিদেশে হতে পারে বলে আভাস দিয়েছেন ফেডারেশন কর্তা কুশল দাস।
Related Articles
সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।
হাওড়া, ১৯ নভেম্বর:- সাঁতরাগাছি সেতুর সংস্কারের জন্য যানজট এড়াতে হাওড়া-আমতা রোডে শনিবার সকালে বসানো হলো টেম্পোরারি গার্ডরেল।সাঁতরাগাছি রেল ওভারব্রিজের মেরামতের কাজ শুরু হওয়ায় শহরের বিভিন্ন রাস্তায় ট্রাফিক ডাইভারশন করা হয়েছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগের তরফ থেকে। যানজট যাতে না ছড়ায় তারজন্য একাধিক ব্যবস্থা নিয়েছে ট্রাফিক পুলিশ। এদিন দাসনগর থানার উদ্যোগে সকালে অস্থায়ী গার্ডরেল বসিয়ে […]
সুপার সানডে-তে দিল্লি-পঞ্জাব সুপার ফাইটের অপেক্ষা।
স্পোর্টস ডেস্ক , ২০ সেপ্টেম্বর:- আবুধাবিতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে ১৩ তম আইপিএলের পথ চলা শুরু। শনিবার মুম্বই-চেন্নাই সুপার ক্লাসিকো ম্যাচের পর, রবিবার লিগের দ্বিতীয় ম্যাচে দিল্লি বনাম পঞ্জাব ডুয়েল। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবার বল গড়াতে চলেছে। যেখানে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস দল লোকেশ রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন […]
চেষ্টা করবো সবার মনে আনন্দ দেবার, পুজো উদ্বোধনে এসে রচনা, কটাক্ষ বিজেপি’র।
হুগলি, ৯ অক্টোবর:- হুগলির ধনিয়াখালির কানানদী ব্যবসায়ী সমিতির পুজোর উদ্বোধনে আসেন হুগলীর সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রচনা বলেন, এবার পুজো ছোটো হয়ে গেছে। অষ্টমী নবমী এক দিনে পরেছে। কলকাতার বাড়িতে পুজো আছে সেখানে বন্ধু বান্ধব আছে ইচ্ছা আছে তাদের সঙ্গে সময় কাটানোর।হুগলিতে আজ এসেছি। পুজোর চমক তো প্রতিমা আর প্যান্ডেলে। সাংসদ হিসাবে চেষ্টা করব মানুষের […]










