স্পোর্টস ডেস্ক , ১৩ জুলাই:- লা-লিগায় ১৭ বছর পুরনো রেকর্ড ছুঁড়েল লিওনেল মেসি। ভায়াদোলিদের বিপক্ষে বার্সেলোনায় হয়ে আর্তুরো ভিদাল জয়সূচক গোল করেন। সেই গোলেই অবদান রেখে নতুন নজির গড়লেন লিও। ম্যাচের ১৫ মিনিটে চিলিয়ান মিডফিল্ডার ভিদাল কে পাসটি দিয়েছিলেন মেসি। দুই ডিফেন্ডারের ফাঁক দিয়ে বক্সের বাইরে থেকে ভেতরে থাকা ভিদালের উদ্দেশ্যে বুদ্ধিদীপ্ত এক পাস দিয়েছিলেন মেসি।লিগার চলতি মরসুমে মেসির ২০টি অ্যাসিস্ট হয়ে গেল। সেই সঙ্গে এই মরসুমে মেসির ঝুলিতে ২২টি গোল রয়েছে। ভিদালকে দিয়ে গোল করিয়ে ১৭ বছর পুরোনা থিয়েরি অঁরিকে ছুঁলেন মেসি। আর্সেনালে তিনি ২০০২-০৩ মরসুমে ২০টি অ্যাসিস্টের সঙ্গে ২৪ গোল করেছিলেন। আর লা লিগাতে মেসি পুরোনো টিমমেট খাবি হার্নান্ডেজকে ছুঁয়ে ফেললেন। করোনা পরবর্তী ফুটবলে মেসির পায়ে অবশ্য সেই ম্যাজিক দেখা যাচ্ছে না। এলএম টেন করোনা পর শুরু হওয়া স্প্যানিশ লিগে মাত্র তিনটি গোল করেছেন। তার মধ্যে দুটো পেনাল্টিতে। তা হলে মেসি কি ক্লান্ত? ফুটবল মহলে এই প্রশ্ন কিন্তু উঠছে!
Related Articles
১৪তম শ্রীরামপুর বইমেলার উদ্বোধন।
হুগলি, ২ জানুয়ারি:- রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ থেকে সুকান্ত,সুভাষ মুখোপাধ্যায়ের মতো ১৪ জন কবি কে শ্রদ্ধা জানিয়ে শ্রীরামপুর ১৪ তম বইমেলার উব্দোধন হল। শুক্রবার শ্রীরামপুর পুরসভার উদ্যোগে আর,এম,এস ময়দানে প্রদীপ জ্বালিয়ে বইমেলার সূচনা করেন সাহিত্যিক শঙ্করলাল ভট্টাচার্য। ছিলেন পুরসভার চেয়ারম্যান গিরীধারী শাহ, ভাইস চেয়ারম্যান উত্তম নাগ, চেয়ারম্যান ইন কাউন্সিল সন্তোষ কুমার সিংহ, বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক […]
বাড়ি ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ যুবক।
পুরশুড়াঃ, ২২ জানুয়ারি:- বাজার সেরে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে নিখোঁজ এক যুবক।।শনিবার ঘটনাটি ঘটেছে পুরশুড়ার খুশিগঞ্জ ফেরিঘাটে দামোদর নদীতে। জানা গেছে, নিখোঁজ ওই যুবকের নাম সমীর কুমার মান্না (৩২)। তার বাড়ি পার্শ্ববর্তী ধনিয়াখালি থানার চৈতন্যবাটী গ্রামে।। জানা গেছে, এদিন পুরশুড়ার খুশিগঞ্জে বাজার করতে এসেছিলেন তিনি, ফেরার পথে দামোদর নদীর উপর বাঁশের সাঁকো দিয়ে পার […]
সবুজমালা প্রকল্পে দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিল জেলা প্রশাসন ।
হুগলি , ৮ আগস্ট:- সবুজমালা প্রকল্পে দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিল জেলা প্রশাসন । নার্সারী থেকে গাছের চারা কেনা থেকে গাছ পরিচর্যার ক্ষেত্রে সরকারি এই প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠায় জেলার চার মহকুমার ৭ গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন । দুর্নীতির দাওয়াই হিসেবে জেলার চার মহকুমায় ৫০০ জন সবুজ […]










