হাওড়া , ৮ জুলাই:- করোনা সংক্রমণ আটকাতে কন্টেনমেন্ট এলাকার পরিধি বাড়িয়ে ফের কড়া নিয়ন্ত্রণ বিধি ফিরিয়ে আনা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে এই নয়া নিয়ন্ত্রণ বিধি কার্যকর হবে। এর আগে আজ বুধবার বিকেলে হাওড়ায় সিটি পুলিশের এক কর্মসূচিতে এসে সকলকেই নিয়ন্ত্রণ বিধি মেনে চলার আবেদন জানালেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। তিনি বলেন, অপ্রয়োজনে বাড়ির বাইরে কেউ বেরবেন না। এতে সংক্রমণ বাড়ার সম্ভাবনা থাকবে। হাওড়ায় লকডাউন ভালোভাবে এর আগে নিয়ন্ত্রণ করা গেছে। আগামী দিনেও তা আরও ভালোভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। বর্ধিত কন্টেনমেন্ট জোনে নতুন করে লকডাউন শুরুর আগের দিন আজ বুধবার হাওড়ায় শিবপুর পুলিশ লাইনসে আসেন রাজ্যের ডিজি ও আইজি বীরেন্দ্র। হাওড়া জেলাতেও কন্টেনমেন্ট এলাকায় আগামীকাল বিকেল ৫টা থেকে শুরু হইতে চলেছে কড়া লকডাউন। আজ হাওড়া শিবপুর পুলিশ লাইনসে এক কর্মসূচিতে এসে তিনি জানান, আমাদের আবেদন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরবেন না। পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ হাওড়া পুলিশ কমিশনারেট থেকে জানানো হবে বলেও বলেন তিনি।
Related Articles
রিষড়া পৌরসভার উদ্যোগে খেলা দিবস পালন।
তরুণ মুখোপাধ্যায়, ১৬ আগস্ট:- রিষড়া পৌরসভার উদ্যোগে খেলা দিবস উপলক্ষে স্থানীয় লেলিন মাঠে মুখ্যমন্ত্রী একাদশ বনাম পুরমন্ত্রী একাদশের মধ্য প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হলো। সুধীর কর্মকার এর নেতৃত্বে মুখ্যমন্ত্রী একাদশ ২-১ গোলে পুরমন্ত্রী একাদশকে হারিয়ে আজকের খেলায় চ্যাম্পিয়ন হয়। ব্যাপারে বলতে গিয়ে রিষড়া পৌরসভার পৌরপ্রধান বিজয় সাগর মিস্র জানান আমাদের […]
ভোট দিয়ে ভিকট্রি চিহ্ন দেখালেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকটি নট মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ জুন:- শেষ দফা ভোটের কার্যত শেষ লগ্নে ভোট দিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দেন তিনি। ভোেট শেষে বুথ থেকে বেরিয়ে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশে দুই তর্জনি তুলে ‘ভি’ চিহ্ন দেখান তৃণমূল নেত্রী। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বলে সোজা গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। অষ্টাদশ […]
সাম্প্রদীয় সম্প্রীতির মেলবন্ধনে খুঁটি পুজো দিয়েই শুরু পুজোর সূচনা আরামবাগে।
আরামবাগ, ১৯ সেপ্টেম্বর:- সম্প্রীতির বাতাবরনে প্রথম বছর দুর্গা পুজো, খুশির জোয়ার এলাকায়। শরতের ভোরে শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আসছে। একদিকে মৃৎশিল্পীদের ব্যস্ততা যেমন লক্ষ্য করা যাচ্ছে তেমনি পুজো কমিটি গুলিও তৎপর হয়ে উঠছে পুজোর আয়োজন নিয়ে। এদিন হুগলির আরামবাগের নবসূর্যোদয় পূজো কমিটি প্রথম বছর দূর্গা পূজো। তা নিয়েই সকাল […]








