হাওড়া , ৬ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে প্রতিবাদ মিছিল হয় হাওড়াতেও। ৩৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রায় হাজারের বেশি তৃণমূলের কর্মী সমর্থক ওই প্রতিবাদ মিছিলে অংশ নেন। জেলা নেতা সুশোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্বে ছিলেন। ওই মিছিল শিবপুর বাজার থেকে শুরু হয়ে কাজিপাড়া, ক্ষেত্র ব্যানার্জি লেন হয়ে শিবপুর রোডে এসে শেষ হয়। করোনা সতর্কতা হিসাবে সোস্যাল ডিসট্যান্স বজায় রেখেই ওই মিছিল হয় বলে তৃণমূল সূত্রের খবর।
Related Articles
বিশাখাপত্তনমে আয়োজিত পঞ্চম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সফল হুগলির প্রতিযোগিরা।
মহেশ্বর চক্রবর্তী, ১১ জানুয়ারি:- গত ৮ এবং ৯ জানুয়ারি ২০২২ বিশাখাপট্টনমের ভাইজাগ স্বর্ণভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় পঞ্চম আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা। এই আন্তর্জাতিক প্রতিযোগিতাতে ভারত ছাড়াও নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় আমাদের রাজ্যে থেকেও অনেকেই অংশ গ্ৰহণ করে। এই প্রতিযোগিতাতে হুগলি জেলার খানাকুলের ‘বীরলোক মার্শাল আর্ট একাডেমি’ থেকে ৮জন […]
আইএসএল শুরুর আগে চোট লালরাম চুল্লোভার
স্পোর্টস ডেস্ক , ১৪ নভেম্বর:- হঠাৎই বড় ধাক্কা লাল হলুদ শিবিরে আইএসএল শুরুর আগেই গুরুতর চোট পেলেন লালরাম চুল্লোভা। আইজল এফসি র হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। খালিদ জামিলের অধীনে থাকা আইজল এফসির হয়ে আইলিগ ও জয়ের ও স্বাদ পেয়েছেন চুল্লোভা। তারপরই কার্যত খালিদ স্যারের হাত ধরেই কলকাতায় পদার্পন ধীরে ধীরে সমর্থকদের নয়নের মনি হয়ে […]
ফের দ্বিতীয় হুগলী সেতু থেকে গঙ্গায় মরণঝাঁপ যুবকের।
হাওড়া, ১১ মার্চ:- ফের দ্বিতীয় হুগলী সেতু থেকে গঙ্গায় মরণঝাঁপ যুবকের। আজ সকাল পৌনে আটটা নাগাদ ঘটনাটি ঘটেছে সেতুর মাঝামাঝি এলাকায়। জানা গেছে, এদিন এক যুবক আচমকাই ব্রিজের সাইডে বাইক রেখে রেলিং টপকে গঙ্গায় ঝাঁপ দেবার চেষ্টা করেন। খবর পেয়ে সেখানে ছুটে আসেন বিদ্যাসাগর সেতুতে ডিউটিতে থাকা পুলিশ কর্মীরা। ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের। […]








