হুগলি , ৮ জুলাই:- হুগলি জেলার মোট ২১ টি এলাকাকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। শ্রীরামপুর এবং চন্দননগর মহকুমার এই কনটেনমেন্ট জোন গুলি, ১৪ টি পুরসভা এলাকায় এবং সাতটি গ্রামীন এলাকায় রয়েছে। বুধবার হুগলি জেলাশাসক ওয়াই রত্নাকর জানান,কনটেনমেন্ট জোনের সঙ্গে কিছু বাফার জোনও এই লকডাউনের আওতায় পড়বে। জেলার চন্দননগর, ভদ্রেশ্বর, সিঙ্গুর, শ্রীরামপুর,রিষড়া, উত্তরপাড়া, ডানকুনি, চন্ডিতলা এবং জাঙ্গিপাড়া থানা এলাকার মধ্যে কনটেনমেন্ট জোন গুলি চিহ্নিত করা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ৯ই জুলাই বিকেল ৫টা থেকে এই এলাকাগুলিতে লকডাউন লাগু হবে। অত্যাবশকীয় পণ্যের দোকান ছাড়া অন্য কিছু খোলা থাকবে না।যানবাহন চলাচল বন্ধ থাকবে।ওই জোনগুলিতে সরকারি বা বেসরকারি সমস্ত অফিস বন্ধ থাকবে।যেহেতু ১০০ শতাংশ লকডাউন করতে বদ্ধ পরিকর প্রশাসন। মানুষের যাতে খাদ্যের সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে। করোনার সংক্রমণ রুখতে এবং মানুষকে সচেতন করার জন্য মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক করা হচ্ছে।এ বিষয়ে সচেতনতা মূলক দু হাজার হোর্ডিং জেলার বিভিন্ন জায়গায় লাগানো হবে বলে জানান জেলা শাসক।
Related Articles
কোয়েস কর্তাদের নির্লজ্জতায় শতবর্ষে ভরাডুবি থেকে বাঁচার একমাত্র রাস্তা সমর্থকরাই।
অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ফেব্রুয়ারি:- শতবর্ষ এ দাঁড়িয়ে অবনমন এর সামনে দাঁড়িয়ে টীম ইস্টবেঙ্গল । এই দলকে নিয়ে আশার বাণী দেখছেন না কেউ। তবে লাল হলুদ এর অনেক যুদ্ধ এর নায়ক ষষ্টি দুলে কিন্তু মনে করছেন এই ইস্টবেঙ্গল দল ঘুরে দাঁড়াবে। তিনি বলছেন , মানুষের জীবনে যেমন জোয়ার ভাটা আসে ইস্টবেঙ্গল দল এও তেমনি হয়েছে। তবে আমি […]
বিভাসের সমর্থনে হাওড়ায় বিক্ষোভ।
হাওড়া , ৬ মার্চ:- ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা হতেই গতকাল শুক্রবার হাওড়ার শিবপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে পোস্টার দেখা গিয়েছিল। এরপর আজ শনিবার সকালে মনোজ তিওয়ারিকে বহিরাগত আখ্যা দিয়ে স্থানীয় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে হাওড়ার শানপুর মোড়ে বিক্ষোভ দেখান কিছু মানুষ। মহিলারাও সামিল […]
বাঁকুড়া বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদের সমর্থনে জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বাঁকুড়াঃ, ২৪ মার্চ:- বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অর্চিতা বিদের সমর্থনে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর স্টেডিয়ামে একটি জনসভা করেন। বিষ্ণুপুর স্টেডিয়ামের মাঠে হেলিকপ্টার থেকে সরাসরি হুইলচেয়ারে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উঠে এলেন জনসভা মঞে। জনসভা মঞে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বিষ্ণুপুর মিউজিয়ামে প্রাচীন আমলের বহু পুঁথি সংগ্রহ করা রয়েছে। সংরক্ষিত ওই পুঁথিগুলি ডিজিটালাইজ করে […]






