এই মুহূর্তে জেলা

পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগদান রিষড়ায়।

তরুণ মুখোপাধ্যায় , ৭ জুলাই:- মঙ্গলবার রিষড়ায় তৃণমূল কংগ্রেসের এক অনুষ্ঠান মঞ্চে এসে প্রায় ৫০ জন বিজেপি সমর্থক এবং কর্মী দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব ও রিষড়া তৃণমূলের সভাপতি বিজয় সাগর মিশ্র। দিলীপ বাবু বলেন বিজেপি একটা সাম্প্রদায়িক দল এই দল মানুষের কোন ভালো কাজে লাগে না। মানুষের পাশে দাঁড়ায় না। কেবলমাত্র সাম্প্রদায়িক উস্কানি এবং ক্ষমতা দখলের জন্য নোংরা খেলায় নেমেছে। যার জন্যই বিধানসভা নির্বাচনের আগে বিজেপির যে সমস্ত সৎ এবং দক্ষ কর্মী আছেন তারা দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে দল ত্যাগ করছেন।

তারা দেখছেন করোনা ও আমফানের মত বিপর্যয় বাংলার মানুষের পাশে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এসে দাঁড়িয়েছেন ,সেই কাজে অনুপ্রাণিত হয়ে আজকে অন্যান্য দল থেকে দলে দলে কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। অন্যদিকে আজকে যে সমস্ত বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দিলেন তাঁরা জানান বিজেপির থেকে কোন রাজনৈতিক কর্মসূচি আমরা করতে পারছিলাম না দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। যার জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ যা বাংলার মানুষের জন্য করছেন তাতে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করলাম । আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই এর ডাক দেবেন আমরা তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেব।