বাঁকুড়া , ৪ জুলাই:- ‘দিলীপ ঘোষের লাল চোখ হলুদ চোখে পরিনত করে দেবো’। ঠিক এই ভাষাতেই বিজেপির রাজ্য সভাপতিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে বাঁকুড়ায় পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দলীয় এক সভায় বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, উনি কতো বড় বীর, কতোবড় মাতব্বর আর সাহসী দেখে নেবো বলেও হুঁশিয়ারী দেন। একই সঙ্গে উনি কতোটা’মায়ের দুধ খেয়েছেন’ সে নিয়েও প্রশ্ন তোলেন এই তৃণমূল সাংসদ। প্রধানমন্ত্রীকেও এক হাত নেন কল্যান বন্দ্যোপাধ্যায়। বলেন’ধন্য তুমি নরেন্দ্র মোদি, ধন্য তোমার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ’। দেশের জিডিপি এক শতাংশে নেমে গেছে। কালনাগিনীর ছোবলের মতো দেশের অর্থমন্ত্রীর ছোবল খেয়ে মানুষ মরছে বলেও তিনি দাবী করেন। একই সঙ্গে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে সারা পৃথিবীর নিকৃষ্টতম অর্থমন্ত্রী উল্লেখ করে পদত্যাগ দাবী করেন। পুরো বক্তব্য জুড়ে বিজেপি ও তার দলের নেতাদের হুঁশিয়ারী দেওয়ার পাশাপাশি এখানকার বর্তমান সময়ের তৃণমূল নেতা কর্মীদের বাঁকুড়ায় দলীয় সংগঠন তৈরীর ইতিহাস বর্ণণা করেন তিনি।
Related Articles
হাওড়ায় অভিষেকের নবজোয়ার। ট্রেন দুর্ঘটনার কারণে বাতিল জনসভা।
হাওড়া, ৩ মে:- শনিবার হাওড়ার বাগনান লাইব্রেরী মোড় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের র্যালি শুরু হয়। সেটি শেষ হয় বাগনান খালোর কালীবাড়িতে। সেখানে আধ ঘণ্টারও বেশি সময় ধরে পুজো দেন তিনি। তারপর প্রেস মিট করে শ্যামপুরের দিকে রওনা দেন তিনি। এদিনের জনসভা বাতিল বলে জানিয়েছেন তিনি। ট্রেন দুর্ঘটনার কারণে যারা মৃত তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। Post […]
বিহারের সুপারি কিলার গ্রেফতার হাওড়ায় বালির এক আবাসন থেকে।
হাওড়া , ৩০ অক্টোবর:- বালি থানা এলাকার এক আবাসন থেকে গ্রেফতার হল বিহারের সুপারি কিলার রাহুল যাদব। ধৃতের বিরুদ্ধে খুন, ব্যাঙ্ক ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে। বিহার এসটিএফ এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে হাওড়া কোর্টে আনা হয়। সেখান থেকে রিমান্ডে নিয়ে যাওয়া হচ্ছে বিহারে। এসটিএফ এর এক অধিকারিক […]
ফের দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে।
কলকাতা, ১৩ আগস্ট:- ফের দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত মায়ানমার টপকে চলে এসেছে বঙ্গোপসাগরের বুকে। সেখানেই এদিন সে নিম্নচাপের চেহারা নিচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দফায় দফায় শক্তি বাড়িয়ে সে পরিণত হতে চলেছে সুস্পষ্ট গভীর শক্তিশালী গভীর নিম্নচাপে. আর সেই নিম্নচাপ ওড়িশা দিয়েই প্রবেশ করবে দেশের মূল ভূ-খণ্ডে। যাবে সে ছত্তিশগড়ের […]








