হাওড়া, ১০ অক্টোবর:- বেলুড় মঠে দূর্গাপ্রতিমা দর্শন করতে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাহুল সিনহা।
বেলুড় মঠের তরফ থেকে প্রসাদী ফুল এবং মায়ের কাপড় উপহার হিসেবে তুলে দেওয়া হয়। বেশ কিছু সময় অতিবাহিত করে জেপি নাড্ডা মঠ থেকে তাঁর পরবর্তী গন্তব্যে রওনা হন।








