সুদীপ দাস, ২৯ আগস্ট:- রহস্যজনকভাবে নিখোঁজ হলেন হুগলী-চুঁচুড়া পৌরসভার এক স্থায়ী সাফাই কর্মী। নিখোঁজ ব্যাক্তির নাম তপন সাঁতরা(৫৮)। বাড়ি চুঁচুড়ার ঋষিকেশল্লীতে বিবেকানন্দ রোডের পাশে। গত শুক্রবার দুপুরে চুঁচুড়া ফুলপুকুর এলাকার একটি ক্লাবে পিকনিকের আয়োজন করে হুগলী-চুঁচুড়া পৌরসভার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা। দুপুর ১২টা নাগাদ তপনবাবুর ছেলে বাইকে চাপিয়ে সেখানে পৌঁছে দিয়ে আসে। কিন্তু বিকেলের দিকে বাড়ি ফেরার কথা থাকলেও বাড়ি না ফেরায় খোঁজাখুজি শুরু করে পরিবার। পিকনিকে থাকা অন্য পৌরকর্মীদের কাছ থেকে তাঁর পরিবার জানতে পারে তিনি সঠিক সময়েই টোটোতে চেপে বাড়ির পথে রওনা দেন। এরপরই আত্মীয়-স্বজন সহ পরিচিতদের কাছেও তপনবাবুর কোন খোঁজ না পাওয়ায় শনিবার এবিষয়ে চুঁচুড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। ঘটনার পর থেকেই দুশ্চিন্তার মধ্যে রয়েছে গোটা সাঁতরা পরিবার। এবিষয়ে চিন্তার ভাঁজ পুরকর্তৃপক্ষের কপালেও। পুরপ্রধান গৌরিকান্ত বলেন আমরাও খোঁজ খবর নিয়ে দেখছি।
Related Articles
বাড়িতে রান্না করে পরিযায়ীদের খাবার দিচ্ছেন সেওয়াগ , প্রশংসায় পঞ্চমুখ ভাজ্জি।
স্পোর্টস ডেস্ক , ২৯ মে:- করোনা মহামারি প্রতিরোধে টানা লকডাউনের জেরে স্তব্ধ জনজীবন। কাজ হারিয়ে দিশাহারা হয়ে গিয়েছেন অন্য রাজ্য থেকে দিল্লিতে কাজ করতে আসা পরিযায়ী শ্রমিকরা। সেই সমস্ত শ্রমিকদের মধ্যে বাড়ছে আর্থিক সংকট। তাই করোনা ভাইরাসে জীবন বিপন্ন হওয়া দিল্লির পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য খাবার সরবরাহের কাজে হাত লাগিয়েছেন ভারতীয় […]
জন্ম-মৃত্যু শংসাপত্র মিলবে অনলাইনে , বৃহস্পতিবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২ মে:- রাজ্যে এবার জন্ম-মৃত্যু শংসাপত্র মিলবে অনলাইনে। এই উদ্দেশ্যে রাজ্য স্বাস্থ্য দফতর একটি পৃথক পোর্টাল তৈরি করেছে। সেখানে জন্ম-মৃত্যুর শংসাপত্রের জন্য অনলাইনে আবেদন জানানোর ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। পাশাপাশি শংসাপত্রের ভুল সংশোধন বা তথ্যগত পরিবর্তনের জন্য অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন জানানো যাবে। আগামী বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় […]
বাজেট অধিবেশন দিয়ে আজ শুরু হচ্ছে সপ্তদশ বিধানসভা।
কলকাতা, ২ জুলাই:- করোনা আবহে সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন আজ থেকে শুরু হচ্ছে। বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির আলোচনা অনুসারে স্থির হয়েছে, আজ দুপুর ২ টায় রাজ্যপালের অভিভাষনের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। এর পর আজ বিধান সভার উপাধ্যক্ষ নির্বাচন করা হবে। রামপুর হাটের তৃণমূল কংগ্রেস বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এর নাম নতুন উপাধ্যক্ষ হিসাবে প্রস্তাব করা […]







