সুদীপ দাস, ২১ আগস্ট:- বিনা অনুমতিতে গঙ্গাপারের নির্মান বন্ধ করে দিলো পুরসভা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার বকুলতলা ঘাটে। পুরসভা সূত্রে খবর, বছর তিনেক আগে ওই ঘাটে মহিলাদের জন্য একটি প্রসাধনী কক্ষ তৈরীর কাজ শুরু করে চুঁচুড়ার একটি ধর্মীয় সংগঠন। তৎকালীন হুগলির জেলাশাসক সঞ্জয় বনশলের নির্দেশে শুরুতেই সেই কাজ বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শনিবার পুনরায় সেই কাজ শুরু করে শ্রীগুরু সংঘ নামে ওই ধর্মীয় সংগঠন। খবর পেয়ে সেখানে উপস্থিত হন চুঁচুড়ার পুরপ্রশাসক গৌরিকান্ত মুখার্জী। পুরপ্রশাসক তড়িঘড়ি নির্মান কাজ বন্ধ করে দেন। পুরপ্রশাসক বলেন জেলাশাসকের নির্দেশে বন্ধ হওয়া কাজ কাউকে না জানিয়েই পুনরায় শুরু করা হয়েছিলো। আমরা খবর পেয়েই সেই কাজ বন্ধ করে দিলাম। যদিও এবিষয়ে পুরসভার এক কো-অর্ডিনেটর জয়দেব অধিকারী বলেন বহু মহিলা এই ঘাটে গঙ্গা স্নান করতে আসেন। তাই এই ঘাটে প্রসাধনী কক্ষের দরকার আছে। বিষয়টি নিয়ে ভাবা উচিত।
Related Articles
রাজ্যের বিধায়ক থেকে মন্ত্রী সকলেরই বেতন বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৬ সেপ্টেম্বর:- রাজ্যের বিধায়ক, মন্ত্রী, প্রতিমন্ত্রী সকলেরই বেতন বৃদ্ধি করা হল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বিধানসভায় প্রতিটি স্তরেই ৪০ হাজার টাকা করে বেতন বৃদ্ধি করার কথা ঘোষণা করেছেন। তবে তাঁর নিজের বেতন তিনি বাড়াচ্ছেন না। এদিন বিধানসভায় অধিবেশনের শেষে মুখ্যমন্ত্রী বলেন, এ রাজ্যের বিধায়কদের বেতন দেশের মধ্যে সবচেয়ে কম। তাই সরকার বিধায়কদের বেতন […]
কোন্নগর রাজরাজেশ্বরী মাতার মন্দিরের ২৮তম জন্ম উৎসব পালন।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- রবিবার সকাল দশটা টা থেকে থেকে জগতগুরু শ্রী শ্রী শংকরাচার্য প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মাতার জন্ম দিবস কথা মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ রাজেশ্বরী মন্দির ও সেবামঠের পৃষ্ঠপোষকতায় কোন্নগর শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার মন্দির এর তত্ত্বাবধানে বিশাল সমারহে সবজি ও ফলাদি সহকারে দেবী রাজেশ্বরী মাতা কে সুসজ্জিত করানো হয় এবং অভিষেক করার হয় […]
বাঁশবেড়িয়া পুরসভায় স্ট্যান্ডিং কমিটির ১২ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ।
হুগলি, ৫ জুলাই:- চেয়ারম্যানে অনাস্থা দেখিয়ে তার ঘরের সামনে বসে ধর্না বিক্ষোভের পর এবার পুরসভারর স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করলেন বাঁশবেড়িয়ার ১২ জন তৃনমূল কাউন্সিলর। লোকসভা ভোটে বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় সারে এগারো হাজার ভোটে বিজেপির কাছে হারতে হয়েছে তৃনমূলকে। তারপরই দেখা যায় তৃনমূল কাউন্সিলরদের একাংশ চেয়ারম্যান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে। কাউন্সিলরদের অভিযোগ […]






