হাওড়া, ১৪ আগস্ট:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শনিবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ক্ষেত্র মিত্র লেনে ওই ঘটনা ঘটে। মৃতের নাম তপন সিংহ (৫৮)। পুলিশ জানিয়েছে, রাস্তার ধারেই তিনতলা বাড়ির ছাদ থেকে তিনি নিচে পড়েন। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। এটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা বা অন্য কিছু পুলিশ তা তদন্ত করে দেখছে। আগামী মাসেই তপনবাবুর মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল। তার আগে এই মৃত্যু নিয়ে ধন্দে পরিবার। এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলেও মনে করা হচ্ছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Related Articles
৬ ঘন্টায় হাওড়া-পুরী রুটে ছুটবে বন্দে ভারত, শুক্রবার হলো পরীক্ষামূলক যাত্রা।
হাওড়া, ২৮ এপ্রিল:- আরও দ্রুত মাত্র ৬ ঘন্টাতেই হাওড়া থেকে পুরী যাত্রা এবার সম্ভব হবে। শুক্রবার হাওড়া পুরী রুটে প্রথম ট্রায়াল রান হলো বন্দে ভারত এক্সপ্রেসের। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টা নাগাদ হাওড়া স্টেশন থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করে বন্দে ভারত এক্সপ্রেস। আজই প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল রান হয় হাওড়া থেকে। আজ সকালে হাওড়া […]
হেল্পলাইনে সাড়া , ট্রেন দুর্ঘটনায় পা বাদ পড়া সুশান্তের পাশে উত্তম।
চিরঞ্জিত ঘোষ,১৯ এপ্রিল:- ট্রেন দুর্ঘটনায় দু পাই খোয়া গিয়েছিল বহুদিন আগে । কয়েকজন বন্ধু মিলে রেললাইনের পাশে ঘুরতে গিয়ে মোবাইল ঘাটতে ঘাটতে কখন যেন গানের দেশে পৌঁছে যায় তারা। কানে হেডফোন ছিল তার । আর গান শুনতে শুনতে কোন এক সময় বসে পড়েছিল ট্রেনের লাইনে কিন্তু সেই সময় দুরন্ত গতিতে ছুটে আসছিল একটি তারকেশ্বর হাওড়া […]
হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুতে দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- হাতির হানার জলপাইগুড়িতে মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়েছেন রাজ্য বনদফতরকেও। মমতার নির্দেশ আসার পরই রাজ্যের বনদফতর থেকে একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। উত্তরবঙ্গ সফররত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি জলপাইগুড়ির জেলাশাসক ও বন […]





