হুগলি , ৩১ জুলাই:- প্রয়াত হলেন বর্ষিয়ান সিপিআইএম নেতা সুদর্শন রায় চৌধুরী। প্রাক্তন উচ্চশিক্ষা মন্ত্রী সুদর্শন বাবু বর্তমানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন। ষাটের দশকে প্রেসিডেন্সিতে পড়ার সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বোস, হান্নান মোল্লা, বৃন্দা কারাতদের সঙ্গে রাজনীতি করেন। বিনোদ দাশের মৃত্যুর পর ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত হুগলি জেলা সম্পাদকের দায়িত্ব সামলেছেন। শ্রীরামপুর কলেজের প্রাক্তন অধ্যাপক সুদর্শন বাবু জাঙ্গীপাড়া থেকে ২০০৬ সালে বিধায়ক নির্বাচিত হয়ে উচ্চশিক্ষা মন্ত্রী হন। তার আগে দু বার শ্রীরামপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে অসুস্থতা বাড়ে। সোডিয়াম পটাশিয়াম কমে যায়। আজ তাকে নার্সিংহোমে ভর্তি করা হয়। বিকালের দিকে অবস্থার অবনতি হয়। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। আই সি ইউ তে ভর্তি করা হয় তাকে। রাত ৯.২০ তে শেষ নিশ্বাস ত্যাগ করেন। খবর পেয়ে নার্সিংহোমে উপস্থিত হন জেলা সিপিআইএম নেতৃত্ব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর।
Related Articles
কলকাতা পুলিশের ধাঁচে প্রতি জেলায় মহিলা বাহিনী গঠনের সিদ্ধান্ত।
কলকাতা, ৬ এপ্রিল:- রাজ্যে নারী সুরক্ষাকে আরও মজবুত করতে কলকাতা পুলিশের উইনার্স বাহিনীর ধাঁচে রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ মহিলা ব্যাটেলিয়ন তৈরি করা হবে। বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বাহিনী গঠনের সিদ্ধান্ত গৃহীত রয়েছে। আত্মরক্ষার প্রশিক্ষণ আছে এরকম মেয়েদের নিয়ে এই বাহিনী গঠন করা হবে।প্রাথমিক ভাবে প্রায় সাড়ে চার হাজার মেয়েকে নিয়ে এই ব্যাটেলিয়ন তৈরির […]
গঙ্গায় অবৈধ বালি তোলার অভিযোগে গ্রেপ্তার রিষড়ার ইটভাটার মালিক।
হুগলি, ৪ এপ্রিল:- গঙ্গা থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে গ্রেফতার ইট ভাটার মালিক। ধৃত মালিকের নাম রামকৃষ্ণ সিনহা। বাড়ি রিষড়ার বাগখাল এলাকায়। ওই এলাকাতেই রামকৃষ্ণবাবুর একটি ইট ভাটা রয়েছে। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই রামকৃষ্ণবাবু নৌকা সহযোগে গঙ্গা থেকে অবৈধভাবে সাদা বালি তুলতো। সম্প্রতি স্থানীয়রা এবিষয়ে পুলিশের কাছে অভিযোগ জানায়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ রবিবার রাতে […]
হাওড়া শহরে বর্জ্য সংগ্রহের জন্য নতুন ১১টি গাড়ির উদ্বোধন করলেন পুর চেয়ারপার্সন।
হাওড়া, ৮ নভেম্বর:- হাওড়ায় প্রতিদিন প্রায় ৮০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য জমা হয়। কিন্তু সেই বর্জ্য সরানোর সুপরিকল্পিত কোনও ব্যবস্থা দীর্ঘদিন পর্যন্ত ছিলনা। সেই নাজেহাল অবস্থা কাটাতে গত বছর ২০২০ সালে হাওড়া পুরনিগমের ২২ নং ওয়ার্ডে একটি পাইলট প্রোজেক্ট শুরু করা হয়েছিল। সেখানে প্রতিটি বাড়িতে ২টি করে বর্জ্য জমা করার জন্য বিন দেওয়া হয়েছিল। এর […]









