কলকাতা,২৮ ফেব্রুয়ারি:- পেটেন্ট- ফি না মেটালে পশ্চিমবঙ্গ সহ দেশের ২৭টি অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ব্যাটারি চালিত ই-রিকশা বা টোটো-র রেজিস্ট্রেশন করা যাবেনা। এই নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যে ই-রিকশা রেজিস্ট্রেশনের নামে বেআইনিভাবে লাইসেন্স প্রদান চলছে। আলিপুর আদালত গত ২৪ শে ফেব্রুয়ারি এবিষয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। গত ২০১২ সালের ২৮ শে ডিসেম্বর ভারতে তিন চাকার গাড়িতে পরিবেশ বান্ধব ব্যাটারি লাগিয়ে চালানোর পেটেন্ট পান কনিষ্ক সিনহা। ফলে ই- রিকশা গাড়িতে অন্যান্য সব গুণগত মান বজায় থাকলেও পেটেন্ট ফি না দেওয়া থাকলে তা বেআইনি বলে বিবেচিত হবে। ২০১৪ সালে পেটেন্টের দাবি জানিয়ে কলকাতা হাই কোর্টে অভিযোগ জানিয়েছিলেন কনিষ্ক সিনহা।
সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ২০১৫ সালের ২১ শে জানুয়ারি প্রশাসনকে বেআইনি ই-রিকশা বা টোটো বন্ধ করার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ কার্যকর তো হয়নি বরং হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে পেটেন্ট ফি ছাড়াই অতিরিক্ত ১১,১৪২টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। কনিষ্ক বাবু আলিপুর আদালতে কেন্দ্রীয় সরকার,রাজ্য সরকার সহ দেশের সব অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিরুদ্ধে এক বিশেষ মামলা করেন। সেই মামলা অনুযায়ী প্রতিটি টোটোর পেটেন্ট ফি বাবদ তাঁর সংস্থার পাঁচ হাজার টাকা প্রাপ্য। কিন্তু তা না দিয়ে ও হাইকোর্টের নির্দেশ অনুসরণ না করে ইতিমধ্যেই ১১,১৪২টি টোটোর রেজিস্ট্রেশন হয়েছে। এরফলে তাঁর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ কোটি ৫৭ ।লক্ষ টাকা। কনিষ্ক সিনহা দাবি করেন পেটেন্ট ফি ছাড়াই ই-রিকশা রেজিস্ট্রেশন প্রদানের প্রতারণা চলছে। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে এই বিষয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন ড:অরুণ কুমার রাজ ও কনিষ্ক সিনহা সহ অন্যান্যরা।Related Articles
কোন্নগরে বোমাতঙ্ক !
হুগলি,৬ এপ্রিল:- কোন্নগর ধর্মডাঙা এলাকায় রাস্তার পাশের ঝোপে একটি সাদা ছোটো ব্যাগ পরে থাকতে দেখেন বাসিন্দারা।ইলেটট্রিক তার জরানো ব্যাগে ডিজিটাল ঘরির মত কিছু ফিট করা থাকায় বাসিন্দারা মনে করেন এটি একটি টাইম বোমা।খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে।খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে।এলাকায় চাঞ্চল্য। Post Views: 494
দেশ গড়ার কাজে সৎ যুবকদের এগিয়ে আসার আহ্বান ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান মহারাজের।
উত্তর ২৪ পরগণা, ২৪ এপ্রিল:- দেশ গড়ার কাজে সৎ এবং চরিত্রবান যুবকদের এগিয়ে আসার আহ্বান জানালেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দজি মহারাজ। ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত কাঁকিনাড়া প্রণবানন্দ সেবা প্রতিষ্ঠানের দ্বিতল গুরুমন্দির, শিব মন্দির এবং রাধাকৃষ্ণ মন্দিরের শুভ দ্বারোদ্ঘাটন করেন তিনি। উত্তর ২৪ পরগণা জেলার কাঁকিনাড়া অঞ্চলে সঙ্ঘের উদ্যোগে নানা সেবা কাজ শুরু […]
হাওড়া সিটি পুলিশের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত।
হাওড়া , ১৫ আগস্ট:- ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপিত হল হাওড়া সিটি পুলিশের উদ্যোগেও। শ্রদ্ধা ও সম্মান জানানো হল দেশের স্বাধীনতা সংগ্রামীদের।পাশাপাশি দেশ রক্ষায় বীর যোদ্ধাদেরও সম্মান জানালেন তাঁরা।হাওড়ার শিবপুর পুলিশ লাইনে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হাওড়ার পুলিশ কমিশনার কুণাল আগরওয়াল জাতীয় পতাকা উত্তোলন করলেন।পাশাপাশি ২০২০ সালে কোভিড যুদ্ধে ও অপরাধ দমনে সাহসী […]









