হুগলি,১০ ডিসেম্বর:- লোকসভা ভোটের পর দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের মাধ্যমে দলের সংগঠন কে চাঙ্গা করার নির্দেশ দিয়ে ছিলেন । কিন্তু নেত্রীর নির্দেশ অমান্য করেই বিধায়কদের অন্ধকারে করে জেলা সংগঠনের এক শীর্ষ নেতা নিজের মতো করে নতুন কমিটি গঠন করছে । উত্তরপাড়ায় হুগলি জেলা তৃণমূলের কোর কমিটির বৈঠকে জেলা পর্যবেক্ষক ফিরহাদ হাকিম কে এমনই অভিযোগ করেন দলের একগুচ্ছ বিধায়ক । বৈঠকের শুরুতে দলের এক ডাকাবুকো বিধায়ক সরাসরি ফিরহাদ কে অভিযোগ করে বলেন, যে বা যারা লোকসভা ভোটে দলকে ডুবিয়েছে। দলের প্রার্থী হেরে যাওয়ার পর পটকা ফাটিয়ে বিজয় উৎসব করেছে ।
তাদেরকে ওই জেলার নেতা নতুন কমিটিতে নিযুক্ত করেছে।এভাবে চলতে থাকলে আগামী পুরসভা ও বিধানসভা ভোটে দলের মারাত্বক ক্ষতি হবে । বিধায়কের মুখে একথা শোনার পরেই ফিরহাদ তাঁকে আশ্বস্থ করে বলেন, আমি কোন রকম নতুন কমিটির অনুমোদন করিনি।যদি জেলার সাংগঠনিক শীর্ষ নেতা কোন নতুন কমিটি করে থাকেন তাহলে সেসব কমিটি এখনই সব ভেঙে দেওয়া হল।সেই সঙ্গে বিধায়কদের বলেন, আপনারা আগামী ১৫ দিনের মধ্যে আলোচনা করে কমিটির তালিকা করে জেলা নেতৃত্ব কে জমা দিন। যদি জেলা নেতৃত্ব কে দিতে অসুবিধা হয় তাহলে আমার কাছে জমা দিন । সঙ্গে সঙ্গে আরেক বিধায়ক দলীয় পর্যবেক্ষকের কাছে অভিযগ করে বলেন, লোকসভা ভোটে আমাদের নিজেদের লোকেরাই আমাদের হারিয়ে দিয়েছে।দলের প্রার্থী হেরে যাওয়ার পরেও জেলা সংগঠনের শীর্ষ নেতা সুচতুর ভাবে গোষ্ঠী বাজির রাজনিতী করছে । ভোটের পর আমার বিধানসভায় ১৭টি পার্টি অফিস বিজেপি দখল করে নেয় । ওই সময় জেলা সংগঠনের কোন নেতার টিকি দেখা যায়নি।Related Articles
দিনেদুপুরে ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর করে সোনার গয়না নিয়ে চম্পটের ঘটনার কিনারা করল পুলিশ।
হাওড়া , ১৩ অক্টোবর:- ফ্ল্যাটে একাকী বৃদ্ধাকে মারধর করে তাঁর গা থেকে সোনার গয়না ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছিল দুষ্কৃতী। গত ৫ অক্টোবর সোমবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছিল হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার রোজ মেরি লেনে। বহুতল আবাসনের তিনতলার ফ্ল্যাটে ঘটে ওই ঘটনা। ওই ঘটনায় সোমবার গোলাবাড়ি থানার পুলিশ অভিযুক্ত শিবা মল্লিককে (২৬) গ্রেফতার করেছে। হাওড়া […]
মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হুগলিতে।
হুগলি, ৭ ডিসেম্বর:- শনিবার, মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হল চুঁচুড়ায় হুগলি জেলাশাসক দফতরে। উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, জেলাশাসক মুক্তা আর্য, জেলার চার মহকুমাশাসক, বিডিওরা সহ পুলিশ এবং মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সব দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রুদ্ধদ্বার ওই বৈঠকে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে পর্ষদের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকাবলি সম্পর্কে […]
বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্ৰেপ্তার।
মুর্শিদাবাদ,২৪ ফেব্রুয়ারি:- বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্ৰেপ্তার করে মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রানিনগর থানার অন্তর্গত গোধনপাঢড়া নোটিয়াল মেটাল রোডে নাখেরাজ ব্রীজ থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম বৈদুল সেখ (৩৮) বাড়ি ডোমকল থানার অন্তর্গত পানিপিয়া এলাকায় ও ধৃত হালিম সেখ(২৫) বাড়ি রানিনগর থানার অন্তর্গত বহরপাড়া এলাকায়। […]







