কলকাতা, ১৬ জুলাই:- চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে ২০ জুলাই। ওই দিন সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে। wbresults.nic.in, exametc.com সহ ১২ টি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। কোভিডের জেরে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যায়। পর্ষদের পক্ষ জানানো হয়েছে, ৫০-৫০ অনুপাতে মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন হবে। উল্লেখ্য, এবছর পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের এডমিট কার্ডও দেওয়া হয়নি। তাই নবম শ্রেণিতে ওঠার পরেই তাঁরা যে রেজিস্ট্রেশন নম্বর পেয়েছিল, সেটার ভিত্তিতে প্রাপ্ত নম্বর জানতে পারবে। এরই সঙ্গে জানানো হয়েছে যে, এবার পরীক্ষার্থীরা মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ডও হাতে পাবে।
Related Articles
নির্বাচনী প্রস্তুতি নিয়ে বুধবার সমস্ত নির্বাচনী পর্যবেক্ষকদের বৈঠক ডাকলো কমিশন।
কলকাতা , ১ মার্চ:- পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন আগামী বুধবার সমস্ত নির্বাচনী পর্যবেক্ষকদের বৈঠক ডেকেছে। ভার্চুয়াল ওই বৈঠকে থাকার জন্য কমিশন নিযুক্ত সমস্ত সাধারণ, বিশেষ, ব্যয় ও পুলিশ পর্যবেক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্য নির্বাচনী আধিকারিক রা ওই বৈঠকে উপস্থিত থাকবেন।রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে […]
এবার হচ্ছে না বিষ্ণুপুরের প্রাচীন ঐতিহ্য রাবণ কাটা নৃত্য।
বাঁকুড়া , ২৮ অক্টোবর:- উমা বিসর্জনের দিনেই রাবণ কাটা উৎসবে মাতেন বাঁকুড়ার বিষ্ণুপুর শহরবাসী। দশমী থেকে তিনদিন বাংলার প্রাচীন জনপদে পাড়ায় পাড়ায় চলে জাম্বুবান সুগ্রীব বিভীষণ হনুমানদের নৃত্য। দ্বাদশীর গভীর রাতে রঘুনাথজির মন্দিরে রাবণ বধের মধ্য দিয়ে শেষ হয় শতাব্দী প্রাচীন এই উৎসব। কিন্তু এ বছর ছবিটা অন্যরকম এবছর হচ্ছে না পারায় পারায় নৃত্য। শুধুমাত্র […]
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় মেট্রো চ্যানেলের সামনে ধর্না তৃণমূলের।
হাওড়া, ৬ আগস্ট:- কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে হাওড়ায় মেট্রো চ্যানেলের সামনে ধর্না তৃণমূলের। রবিবার বেলা ১২টা থেকে চলছে ওই ধর্না। এর নেতৃত্বে রয়েছেন মন্ত্রী অরূপ রায়। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে মধ্য হাওড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ বেলা ১২টা থেকে বিকাল ৪টে পর্যন্ত হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের সামনে “ধর্নামঞ্চ” তৈরি করে প্রতিবাদ কর্মসূচি পালন করছে […]







