হুগলি,২৮ ডিসেম্বর:- দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে বিধানসভা ভিত্তিক ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইমত শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদিপ্ত রায়ের নেতৃত্বে শ্রীরামপুর আদালত সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তৃণমূলের অবস্থান। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধায়কের পাশাপাশি শ্রীরামপুর বিধানসভা এলাকার অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বারা উপস্থিত রয়েছেন।
পাশাপাশি একই দাবিতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়ার প্রানকেন্দ্র ঘড়ির মোড়ে শুরু হয়েছে তৃণমূলের অবস্থান। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধায়কের পাশাপাশি হুগলি-চুঁচুড়া পুরসভা ও চুঁচুড়া বিধানসভা এলাকার অন্তর্গত ত্রিস্তর পঞ্চায়েতের তৃণমূল নেতৃত্বারা উপস্থিত রয়েছেন।Related Articles
নিয়ন্ত্রণহীন টোটোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত রামরাজাতলার রেলগেট, যানজট
হাওড়া, ২ অক্টোবর:- নিয়ন্ত্রণহীন টোটোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত রামরাজাতলার রেলগেট। তীব্র যানজট। সোমবার সন্ধ্যে নাগাদ হাওড়ায় দক্ষিণ-পূর্ব রেলের রামরাজাতলা স্টেশনে একটি টোটোর ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় রেলওয়ে ক্রসিংয়ের গেট। জানা গেছে, এদিন একটি টোটো রামরাজাতলা অভিমুখে যাবার সময় রেলগেটে ধাক্কা মারে। তাতেই ক্ষতিগ্রস্ত হয় রেলগেট। ঘটনার জেরে গোটা এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে জগাছা […]
গোলাবাড়ির বহুতলে আগুন। দমকুলের ১টি ইঞ্জিন ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে। অসুস্থ এক মহিলা।
হাওড়া, ৩০ নভেম্বর:- মঙ্গলবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকায় একটি বহুতলে আগুন লাগে। চারতলার ওই ফ্ল্যাটের এক মহিলা অসুস্থ হয়ে পড়েন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। তবে সরু ঘিঞ্জি এলাকায় দমকলের ইঞ্জিন এসে পৌঁছাতে সমস্যা হয়। দমকল সূত্রে খবর, স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই আগুন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। Post Views: 387
ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক এবার হতে চলেছে রাজ্যে।
কলকাতা, ২২ এপ্রিল:- ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠক এবার হতে চলেছে এই রাজ্যে। নিয়ম অনুযায়ী এই বৈঠকের চেয়ারম্যান হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভাইস চেয়ারম্যান হবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আগে ২৭ এপ্রিল নবান্ন সভাঘরে বসছে এই কাউন্সিলের স্ট্যান্ডিং কমিটির বৈঠক। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার ও ওডিশা নিয়ে গঠিত ইস্টার্ন জোনাল কাউন্সিল। এই চার রাজ্যের মুখ্যসচিবরা […]









