কলকাতা, ৫ জুলাই:- জ্বালানির আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। পেট্রোল, ডিজেলের দাম কমাতে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের নেওয়া করের হার কমানোর জন্য প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ জানিয়েছেন।চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, কেন্দ্রীয় নীতির জন্যই নিত্যপ্রয়োজনীয় জিনিসের যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষের প্রকৃত আয় কমছে৷ তিনি চিঠিতে লিখেছেন, গত ৪ মে থেকে এখনও পর্যন্ত মোট ৮ বার পেট্রোলের দাম বেড়েছে। শুধুমাত্র জুনেই বেড়েছে ৬ বার। তারমধ্যে আবার এক সপ্তাহে বেড়েছে মোট ৪ বার। এদিকে শুধুমাত্র ২০২০-২১ অর্থবর্ষেই কোভিড অতিমারির মাঝে তেল আর পেট্রোলিয়াম থেকে ভারত সরকার ৩.৭১ লাখ টাকা রাজস্ব আদায় করেছে। এভাবেই সরকার সাধারণ মানুষের কথা না ভেবে তার আয় বাড়িয়ে চলেছে। ২০১৪-১৫ থেকে এখনও পর্যন্ত পেট্রোপণ্য থেকে সরকারের কর আদায় ৩৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে মুখ্যমন্ত্রীর দাবি। তিনি আরো বলেন এরাজ্যের সরকার এ ব্যাপারে সাধারণ মানুষের পাশে থেকেই কাজ করেছে। সবশেষে করের হার কমিয়ে পেট্রোল ডিজেলের দাম অবিলম্বে কমানোর ব্যবস্থা করতে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।
Related Articles
আধুনিক প্রযুক্তি কে কাজে লাগিয়ে সমাধান অ্যাপের মাধ্যমে নাগরিকদের উন্নত পুরপরিষেবা দেবে রিষড়া পুরসভা।
হুগলি,৩ জানুয়ারি:- আধুনিক প্রযুক্তি কে কাজে লাগিয়ে সমাধান অ্যাপের মাধ্যমে নাগরিকদের উন্নত পুর পরিষেবা দেবে রিষড়া পুরসভা।শুক্রবার ৩০ তম রিষড়া মেলার সাংবাদিক বৈঠকে একথা বলেন পুরসভার চেয়ারম্যান বিজয় মিশ্র। তিনি বলেন মোবাইল ফোনে সমাধান অ্যাপস ডাউনলোড করলেই খুলে যাবে পুরসভার সবকটি দপ্তর। সেই সমস্ত বিভাগে নাগরিকেরা অভিযোগ জানালেই পুরসভা ব্যবস্থা নেবে। ৪ থেকে ১৫ জানুয়ারী […]
ফের এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায়। তদন্তে পুলিশ।
হাওড়া, ১৯ মার্চ:- গতকালের ঘটনার পর ফের আজ রবিবার সকালে হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিন ওই বৃদ্ধের ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃতের নাম নির্মল দত্ত (৬০)। চ্যাটার্জীহাটের চৌধুরীপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। এদিন সকালে প্রতিবেশীরা দেখতে পান বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ। সাতসকালে […]
হাম রেডিওর মাধ্যমে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেলেন তার পরিবার।
হুগলি, ২৭ মে:- হাম রেডিওর মাধ্যমে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেলেন তার পরিবারের লোকজন। গত দোলের দিন থেকে নিখোঁজ ছিলেন বিহারের (বর্তমানে কাজের সুত্রে কোন্নগর) বাসিন্দা রাজেশ্বর সাহানি। তার পরিবারের লোকজন কোন্নগরে থাকে। ঘটনার পর থেকে উত্তরপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করে, তার পরিবার। কিন্তু সেই থেকে বৃদ্ধের কোন খোঁজ পাওয়া যায়নি। এদিকে গত দোলের পরদিন ডানকুনি […]





