আরামবাগ, ৫ জুলাই:- একজন যুবতির সাথে অশালীন আচরণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে কোটে পাঠালো আরামবাগ থানার পুলিশ। ধৃতের নাম রাজু হালদার। বাড়ি আরামবাগের চাঁদুর এলাকায়। অভিযোগ ছেলেটি নাকি মেয়েটিকে প্রায় টোন মারা থেকে শুরু করে ওড়না ধরে টানাটানি করে। অভিযোগের ভিত্তিতে আরামবাগ থানার পুলিশ যুবকটিকে গ্রেফতার করে। এদিন তাকে আরামবাগ মহকুমা আদালতে পাঠানো হয়। যদিও যুবকটির মায়ের দাবী তার ছেলেকে ফাঁসানো হয়েছে। টাকা আদায় করার জন্য ছেলেকে ফাঁসানো হয়েছে। যদিও আরামবাগ থানার পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে।
Related Articles
আলুর দাম নিয়ন্ত্রণে হিমঘরে মজুদ থাকা আলু দ্রুত বের করার উদ্যোগ নিচ্ছে সরকার।
কলকাতা, ১১ মে:- বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাজ্য সরকার হিমঘরে মজুত থাকা আলু দ্রুত বের করার উদ্যোগ নিচ্ছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন যাতে দ্রুত হিমঘরের মজুত আলু বাজারে ছাড়া হয় সেব্যাপারে তিনি নিজে হিমঘর মালিকদের সঙ্গে কথা বলছেন। পাঞ্জাব থেকে আলু আমদানি করেও দাম নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। আলুর দামের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের সমস্যার […]
হুল দিবসে সিধু , কানুর মর্মর মূর্তি বসলো কামারপুকুরে।
শুভজিৎ ঘোষ , ৩০ জুন:- আজ হুল দিবস। সাঁওতাল বিদ্রোহের দুই নেতা সিধু, কানুর প্রতি শ্রদ্ধা জানাতে আজ কামারপুকুর ডাকবাংলোতে সিধু কানুর মর্মর মূর্তি বসানো হলো। এই মূর্তি উদ্বোধন করেন হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। আজ এক শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় মর্মর মূর্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি। এর পাশাপাশি গোঘাট 1নং ব্লকে বিশ্ব হুল দিবস […]
ভুয়ো কল সেন্টার খুলে দেশে বিদেশে প্রতারণা , পুলিশের জালে দুই প্রতারক।
হাওড়া , ২৪ নভেম্বর:- ভুয়ো কল সেন্টার খুলে দেশে বিদেশে দীর্ঘদিন ধরে চলছিল প্রতারণা। শিবপুর থানা তদন্তে নেমে গ্রেফতার করেছে দুই প্রতারককে। জানা গেছে, হাওড়ার শিবপুর থানা এলাকার একটি হোটেলে রমরমিয়ে চলছিল কল সেন্টারের নামে প্রতারনা চক্র। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্ধ্যায় শিবপুর থানার পুলিশ ওই হোটেলে হানা দিয়ে গ্রেফতার করে দুই প্রতারককে। পুলিশ […]








