কলকাতা, ২৯ জুন:- জৈন হাওয়ালা মামলায় তার যোগ সম্পর্কে রাজ্যপাল জগদীপ ধনকর অর্ধসত্য বলছেন বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। তৃণমূল ভবনে আজ এক সাংবাদিক বৈঠকে দলের সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, রাজ্যপাল যা বলেছেন তা অর্ধ সত্য। ডায়েরির পাতায় শেষ নাম রয়েছে জগদীপ ধনখড়ের। কেলেঙ্কারিতে নাম জড়ানো জগদীপ ধনখড় এবং রাজ্যপাল একই ব্যাক্তি কিনা তা তাঁর জানা নেই। রাজ্যপালকে ই বিষয়টি স্পষ্ট করতে সুখেন্দু শেখর বাবু অনুরোধ করেন। তিনি আরো বলেন ওই মামলার নিষ্পত্তি হয়নি। ফলে মামলা থেকে অব্যাহতি পাওয়ার কোনও প্রশ্ন নেই। এদিকে রাজ্যপালের সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বলেন, ওই সফরে বিচ্ছিন্নতাবাদী বিজেপি নেতাদের সঙ্গে গিয়ে বৈঠক করছেন রাজ্যপাল। ক্যাগকে দিয়ে জিটিএ-এর অডিট করতে বলেছেন অথচ সমস্ত তথ্যই পার্বত্য দপ্তরের মন্ত্রীর কাছে রয়েছে। রাজ্যপাল চাইলেই তা পেতে পারতেন। কিন্তু আগে তা না দেখেই অডিটে কারচুপির অভিযোগ করে আদতে রাজ্যপাল সরকারকে কালিমালিপ্ত করতে চাইছেন। অন্যদিকে, তিনি ফেসবুক-টুইটারের মত সামাজিক মাধ্যমের অপব্যবহার করছেন ব্রাত্য বাবু অভিযোগ করেন। তিনি বলেন, এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট বিধি প্রণয়ন করা উচিত।
Related Articles
ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ ভারত সেবাশ্রম সংঘের।
তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- ঘূর্ণিঝড় আমফানের পর দুর্গত মানুষদের রান্না করা খাবার বিতরণ শুরু করেছে ভারত সেবাশ্রম সংঘ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা দুই জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে। এই দুই জেলার বিস্তীর্ণ এলাকায় সংঘের সন্ন্যাসী এবং স্বেচ্ছাসেবকরা বেশ কয়েকটি দলে ভাগ হয়ে গিয়ে এলাকার মানুষকে সঙ্গে নিয়ে কোথাও রান্না করা খাবার আবার কোথাও শুকনো খাবার […]
বাংলার আম উপহার স্বরূপ পাঠানো হলো রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের।
কলকাতা, ২৯ জুন:- করোনা আবহে গত এক বছর বন্ধ থাকার পর এবার ফের রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিভিন্ন দলের শীর্ষ নেতাদের কাছে বাংলার আম উপহারস্বরূপ পাঠানো হয়েছে।দিল্লির বঙ্গ ভবন থেকে রাজ্য সরকারের উদ্যোগে এই আম পাঠানো হয়েছে৷, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]
পুরসভার চাকরির দুর্নীতি নিয়ে এবার হাতাহাতি খোদ পুরসভার ভিতরেই।
হুগলি , ২৫ জুন:- পুরসভার চাকরি দুর্নীতি নিয়ে এবার হাতাহাতি খোদ পুরসভার ভিতরেই। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলি-চুঁচুড়া পুরসভার। এদিন পুরসভার ৬নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ঝন্টু বিশ্বাস হঠাৎই জনৈক পুরকর্মী রাজীব ঘোষকে বলেন বল আমি কার কাছ থেকে টাকা নিয়েছি। এই নিয়েই দুজনের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। ঘটনায় দুপক্ষেরই আরও কয়েকজন জড়িয়ে পরে। এক চরম বিশৃঙ্খলার সৃষ্টি […]






