হাওড়া , ৬ এপ্রিল:- উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজিকে লক্ষ্য করে ইঁট ছোঁড়ার অভিযোগ উঠল। ইঁটের আঘাতে প্রার্থীর নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ইতিমধ্যেই তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতা অঞ্চলের মুক্তিরচক গ্রামের ৭৮ নং বুথে যান তৃণমূল প্রার্থী নির্মল মাজি। তারপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। এরইমধ্যে রাজ্যের বিদায়ী মন্ত্রীকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় বলেও অভিযোগ। ইটের আঘাতে নির্মল মাজির নিরাপত্তারক্ষী জখম হয়েছেন বলে জানা গেছে। এমনকি তাঁর গাড়ি ভাঙচুর করারও অভিযোগ উঠেছে। উলুবেড়িয়া উত্তরের তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজির অভিযোগ,”সকাল থেকেই আমতার মুক্তিরচকে বিজেপি বুথ দখল করার চেষ্টা করছিল। খবর পেয়েই আমি সেখানে যাই। আমায় লক্ষ্য করে ইঁট ছোঁড়া হয়।”
Related Articles
হাঁসখালি কাণ্ডে রাজনীতির রং লাগানো হচ্ছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১১ এপ্রিল:- হাঁসখালি কাণ্ডে রাজনীতির রঙ লাগানো হচ্ছে বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ঘটনায় নির্যাতিতার পরিবারের রাজনৈতিক পরিচয় কে বড় করে দেখানো হচ্ছে বলেও তাঁর অভিযোগ। সোমবার পূর্ব কলকাতায় নতুন ভাবে সাজিয়ে তোলা মিলন মেলা প্রাঙ্গণের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হাঁসখালির প্রসঙ্গ উত্থাপন করেন। নির্যাতিতার পরিবারের তরফে কেন ঘটনার পাঁচ দিন পর পুলিশের […]
বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জীকে বিষাক্ত আবির মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে , অভিযোগ অস্বীকার তৃণমূল প্রার্থীর।
সুদীপ দাস , ২৭ মার্চ:- বসন্ত উৎসবে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জির চোখ লক্ষ্য করে বিষাক্ত আবির ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত রবীন্দ্রনগর কালিতলা এলাকায় প্রচারে যান চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সেখানেই স্থানীয়দের অনুরোধে বসন্ত উৎসবে শামিল হতে তিনি এগিয়ে যান। লকেট চ্যাটার্জির অভিযোগ এরপরই তৃণমূলের […]
কোভিড বিধি মেনেই হাওড়াতেও পরীক্ষা দিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীরা।
হাওড়া , ১৭ জুলাই:- রাজ্য জুড়ে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। হাওড়াতেও পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সময়মতো এসে পৌঁছেছেন। বালির শান্তিরাম স্কুলে পরীক্ষার্থীরা কোভিড বিধি মেনেই এদিন পরীক্ষা দিতে এসেছেন। পরীক্ষাকেন্দ্রে কর্তৃপক্ষের তরফ থেকে সকলকে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হয়। এবং শরীরের তাপমাত্রা মেপে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করানো হয়। উল্লেখ্য, কোভিড আবহেই রাজ্য জুড়ে আজ নেওয়া হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। […]







