উঃ২৪পরগনা, ২৭ জুন:- বিধি না মানার কারণেই ভাটপাড়া পুরসভার ছ’টি ওয়ার্ডে কাল, সোমবার থেকে বুধবার পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সব ধরনের বাজার-দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানান, ৬, ৭, ২২, ২৪, ২৫ ও ৩৪ নম্বর ওয়ার্ডে তিন দিনের জন্য বাজার বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে মধ্যমগ্রামের ৫ ও ১৭ নম্বর ওয়ার্ড এবং বারাসতের ১১, ১৭, ১৯ ও ২৪ নম্বর ওয়ার্ড নতুন করে মাইক্রো কন্টেনমেন্ট জ়োন করা হয়েছে।
Related Articles
করোনা সংক্রমণ বাড়লেও এখনই স্কুল বন্ধের কোন পরিকল্পনা নেই বলে জানালেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ৯ জুলাই:- রাজ্যে করোনা সংক্রমণ ফের বাড়লেও এখনই স্কুল বন্ধ করার কোনও পরিকল্পনা সরকারের নেই বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। তিনি বলেন, করোনা বিধি অক্ষরে অক্ষরে পালন করে স্কুল গুলিতে পঠন পাঠন চালানোর জন্য ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে স্কুলগুলিতে আলাদা ভাবে বিধিনিষেধ আরোপ করার কোনও নির্দেশ স্বাস্থ্য দফতর এখনও দেয়নি। স্বাস্থ্য দফতর […]
শ্রীরামপুর বেলটিং বাজারে ভয়াবহ আগুন।
হুগলি, ২২ এপ্রিল:- শ্রীরামপুর ব্রীজের তলায় বেলটিং বাজারে একটি তেলে ভাজার দোকানে আগুন। দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে। তার আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। তেলে ভাজার দোকানে গ্যাস লিক করে আগুন ধরে যায়।এদিন বিকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। Post Views: 452
অমানবিক চুঁচুড়ার ভিআইপি জোন।
সুদীপ দাস, ১৭ আগস্ট:- বুধবার বেলা ১২টা। ঘটনাস্থল চুঁচুড়া আদালত ও পুলিশ লাইনের সামনে। রাস্তার পাশে শুয়ে জরাগ্রস্থ এক ব্যক্তি। বাম হাতের কব্জি থেকে আঙুল পর্যন্ত পচন ধরেছে। সেখানে কিলবিল করছে পোঁকা। পাশ দিয়ে তখন চলে যাচ্ছে ব্যস্ত মানুষের দল। কেউ দেখছেই না। আবার কেউ দেখে নাকে রুমাল চাপা দিয়ে বেড়িয়ে পরছেন। সদর শহরের ভিআইপি […]









