কলকাতা, ২৫ জুন:- বর্তমান কভিদ পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্য সাথী কার্ড এ রোগী ফেরানো এবং রোগীর পরিবারের কাছ থেকে অতিরিক্ত বিল নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাজ্য স্বাস্থ্য কমিশন শহরের দুটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করেছে। দক্ষিণ কলকাতার বাঘাযতীন এর আইরিশ হাসপাতাল এবং বাইপাসের ফর্টিস হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোগী ফেরানোর জন্য আইরিশ হাসপাতালকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা ছাড়াও একই অভিযোগে ফরটিস হাসপাতালকে পনেরো হাজার টাকা আর্থিক জরিমানা এবং অতিরিক্ত বিল নেওয়ার জন্য আরও নব্বই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
Related Articles
বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর শোভাযাত্রার রাস্তা পরিদর্শনে এডিজি পশ্চিমাঞ্চল।
হুগলি, ৮ নভেম্বর:- দুর্গাপুজো শেষ হলেও উৎসবের মরসুম এখনো শেষ হয়নি হুগলিতে। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যেমন আছে তেমনি আছে বাঁশবেড়িয়ার কার্তীক পুজো। আর এবছর তিথি অনুযায়ী জগদ্ধাত্রী পুজোর মধ্যেই পরেছে কার্তীক পুজো। মগড়া থানা এলাকার বাঁশবেড়িয়া পুরসভা ও চুঁচুড়া থানার কিছু এলাকায় কার্তীক পুজো হয় জমজমাট। চার দিনের পুজোর শোভাযাত্রাও হয়। একদিকে চন্দননগর জগদ্ধাত্রী অন্যদিকে […]
হাওড়ায় সক্রিয় পুলিশ প্রশাসন। দোকান, বাজার সম্পূর্ণ বন্ধ রাখতে উদ্যোগ।
হাওড়া,২৬ এপ্রিল:- করোনা সংক্রমণ রুখতে হাওড়ার হটস্পট এলাকায় সমস্ত বাজার, দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও বেলুড়, নিশ্চিন্দা, দাশনগর, জগাছার কিছু এলাকায় নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে। যদিও প্রতি এলাকাতেই খবর পেয়েই তৎপর হয়েছে পুলিশ। তুলে দেওয়া হয়েছে বাজার।সরিয়ে দেওয়া হয়েছে বিক্রেতাদের। শনিবার রাতে বেলুড় নতুন বাজার খোলা ছিল বলে স্থানীয়দের অভিযোগ। সেখানে […]
আরো ঐক্যবদ্ধ , কোন্নগরের লাল-হলুদ ঐক্য।
হুগলি , ১৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার কোন্নগরে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব লালহলুদ ঐক্য। এদিনের রক্তদান শিবিরে দেখা গেল চাঁদের হাট। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার, শিশির ঘোষ সহ প্রাক্তন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব, ইস্টবেঙ্গল ক্লাব সচিব মানস রায়, লালহলুদ ঐক্যের […]







