হাওড়া, ২৩ জুন:- প্রেমিকের উপর হামলার ঘটনায় চাঞ্চল্য হাওড়ার বাঁকড়ায়। এই ঘটনায় অভিযোগের তীর প্রেমিকা ও তার দাদার বিরুদ্ধে। হাওড়ার বাঁকড়ায় প্রেমিকার হাতে আক্রান্ত হলেন প্রেমিক। সম্পর্কে চিড় ধরায় এবং দাবি না মানায় প্রেমিককে রাস্তার মধ্যেই ধরে এলোপাথারি ব্লেড চালায় প্রেমিকা। এমনই অভিযোগ। ব্লেডের আঘাতে গুরুতর আহত হন প্রেমিক মহম্মদ আশরাফ। তাঁকে বেসরকারি হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। ঘটনার তদন্তে ডোমজুড় থানার পুলিশ। জানা গেছে, প্রেমের সম্পর্কে চিড় ধরাতেই প্রেমিকের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ডোমজুড় থানার বাঁকড়া এলাকায়। ঘটনায় ডোমজুড় থানার পুলিশ প্রেমিকার দাদাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জানা গেছে। এদিকে, গোটা ঘটনাটি সিসিটিভিতে ধরা পড়ে। বাঁকড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে আটক করে।
Related Articles
মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল ডিপোতে ড্রাইভার খালাসিদের সংগঠনের সদস্যদের বিক্ষোভ।
হাওড়া, ৩১ ডিসেম্বর:- ফের বিক্ষোভে সামিল হলেন ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কার চালক ও খালাসিরা। মৌরিগ্রাম অয়েল ট্যাঙ্কার ওয়াকার্স অ্যাসোসিয়েশনের সভানেত্রীর বিরুদ্ধেই হিসেব গরমিলের অভিযোগ তুলেছেন তাঁরা। শুক্রবার মৌরিগ্রাম ইন্ডিয়ান অয়েল গেটের সামনে জনা পঞ্চাশেকের বেশি সদস্য আইএনটিটিইউসি’র দলীয় ঝান্ডা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাঁদের অভিযোগ চালক খালাসিদের জন্য যে তহবিল আছে সেই তহবিলের টাকা তছরুপ করা […]
রাজ্য বিদ্যুতের মাসুল বৃদ্ধি নিয়ে অপপ্রচার চলছে বলে জানালো বিদ্যুৎ দপ্তর।
কলকাতা, ৪ মে:- রাজ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে যাবতীয় জল্পনা খারিজ করল রাজ্য সরকার। এই বিষয়টি নিয়ে অপপ্রচার চলছে বলে জানিয়েছে বিদ্যুৎ দফতর। সাম্প্রতিক কালে বদ্যুতের মাশুল বাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার চলছে তা ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে রাজ্য বিদ্যুূৎ বণ্টন নিগম, ডব্লিউবিএসিডিসিএল। লোকসভা ভোটের মধ্যে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে নানা মহলে আলোচনা চলছে। […]
বেলুড় রামকৃষ্ণ মিশনের ত্রাণকার্য অব্যাহত।
হাওড়া ,২৯ মার্চ:- করোনা মোকাবিলায় এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন। এবারও করোনা মোকাবেলায় আর্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন সারদাপীঠের উদ্যোগে গত কয়েকদিন ধরেই মানুষের হাতে চাল, ডাল, নুন, পেঁয়াজ, সাবান সহ নিজস্ব গবেষণাগারে তৈরি স্যানিটাইজার তুলে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই প্রায় দেড় হাজার মানুষের হাতে তুলে […]








