স্পোর্টস ডেস্ক , ২৬ জুন:- করোনা ভাইরাসের জেরে জারি থাকা লকডাউনের নিয়ম ভেঙে আইনি গেরোয় পড়তে হল ভারতের প্রাক্তন অল-রাউন্ডার রবিন সিং-কে। চেন্নাইতে তাঁর গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। নিজের কৃতকর্মের জন্য ওই প্রাক্তন ক্রিকেটার লজ্জিত হয়েছেন বলে খবর।প্রশাসনের নির্দেশ মতো চেন্নাইতে লকডাউন চলাকালীন সর্বোচ্চ দুই কিলোমিটার পথ অতিক্রম করতে পারেন। কিন্তু ভারতের প্রাক্তন অল-রাউন্ডার রবিন সিং, সেই নিয়ম উলঙ্ঘন করেন বলে অভিযোগ। তিনি নিজের গাড়িতে আদয়ার থেকে উথান্ডিতে বাজার করতে যান বলে অভিযোগ। ওই দুই স্থানের দূরত্ব পাঁচ কিলোমিটারের বেশি হওয়ায় দেশের প্রাক্তন ক্রিকেটারের গাড়ি পুলিশ বাজেয়াপ্ত করে। ভারতের হয়ে ১টি টেস্ট ও ১৩৬টি ওয়ান ডে ম্যাচ খেলা রবিন সিং দুই ফর্ম্যাটে যথাক্রমে ২৭ ও ২৩৩৬ রান করেন। ওয়ান ডে-তে ৬৯টি উইকেটও রয়েছে তাঁর। ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে মনোনিবেশ করেন রবিন এবং তিনি সফলও হন।
Related Articles
লক্ষীর ঘট নিয়ে তৃনমূলের মহিলা কর্মীরা ব্রিগেড মুখী।
হুগলি, ১০ মার্চ:- লক্ষীর ঘট নিয়ে তৃনমূলের মহিলা কর্মীরা ব্রিগেড মুখী। সিঙ্গুর থেকে বাসে লক্ষীর ঘট নিয়ে বাসে কলকাতা মুখী। স্লোগান, এবারের নির্বাচনে লক্ষীর ভান্ডার নিয়ে খেলা হবে। সিঙ্গুর ১ নং আঞ্চলিক পার্টি অফিস থেকে মাথায় লক্ষীর ঘট নিয়ে বাসে মহিলা তৃণমুল কর্মীরা। Post Views: 527
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষনের অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে।
হুগলি , ৯ জুলাই:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধর্ষনের অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর মগরা থানা এলাকার। অভিযোগকারী মহিলা বারংবার মগরা থানায় অভিযোগ জানালেও কোন কাজ না হওয়ায় অবশেষে আদালতের দ্বারস্থ হলেন। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, ত্রিবেনী কালিতলার ওই মহিলা স্বামী পরিত্যক্তা। বছর দু’য়েক ধরে ওই মহিলার সাথে স্বামীর বিবাহ বিচ্ছেদের মামলা […]
এপ্রিলের শুরুতেই আরো ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে।
কলকাতা, ২৪ মার্চ:- এপ্রিলের শুরুতেই আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে।এই মুহূর্তে রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে যে ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে তাদের মধ্যে রয়েছে, ১৫ কোম্পানি সিআরপিএফ, পাঁচ কোম্পানি বিএসএফ এবং সাত কোম্পানি সিআইএসএফ। এই ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোথায় […]








